শিরোনাম
◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম

প্রকাশিত : ২১ জুন, ২০২০, ০৩:২০ রাত
আপডেট : ২১ জুন, ২০২০, ০৩:২০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় নানা বাড়ী এসে নদীতে ভেসে গেল দুই শিশু

আবদুল ওহাব, বগুড়া প্রতিনিধি : [২] বগুড়ার সারিয়াকান্দিতে নানাবাড়ি বেড়াতে এসে হৃদয় (৬) ও সেলিম (৯) নামে দুটি শিশু যমুনা নদীর প্রবল স্রোতে ভেসে গিয়ে নিখোঁজ হয়েছে। শিশু দুটি সম্পর্কে মামা-ভাগনে।

[৩] শনিবার (২১ জুন) উপজেলার চালুয়াবাড়ী ইউনিয়নের দুর্গমচর মানিকদাইড় গ্রামে মর্মান্তিক এই ঘটনা ঘটে। নিখোঁজ দুই শিশুর মধ্যে হৃদয় হাসান মানিকদাইড় চরের বাসিন্দা মোহাম্মদ আলীর ছেলে ও সেলিম মোহাম্মদ আলীর নাতি। সেলিমের বাবার নাম রনজু মিয়া। তাদের বাড়ি বগুড়ার শেরপুর উপজেলায়।

[৪] স্থানীয় এবং পারিবারিক সুত্রে জানাযায়, বগুড়া শেরপুর উপজেলা থেকে মায়ের সঙ্গে সারিয়াকান্দির মানিকদাইড় চরে নানা মোহাম্মদ আলীর বাড়ি বেড়াতে আসে শিশু সেলিম। এরপর বেলা ১২ টার দিকে সেলিম তার মামা হৃদয়কে (৬) সঙ্গে নিয়ে গ্রামের খেয়াঘাটে যমুনা নদীতে খেলতে নামে। খেলতে খেলতে এক সময় হঠাৎ প্রবল স্রোতের তোড়ে ভেসে গিয়ে নিখোঁজ হয় দুজনই। এরপর দিনভর নদীতে তল্লাশি করেও তাদের কোনো সন্ধান মেলেনি।

[৫] অবশেষে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাত ৮টায় নদীতে নেমে তল্লাশি শুরু করলেও এখন পর্যন্ত শিশু দুটির সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় শিশু দুটির পরিবারে চলছে শোকের মাতম।

[৬] চালুয়াবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আলী বলেন, যমুনা নদীতে পানি বৃদ্ধি পাওয়ায় কয়েক দিন ধরেই প্রবল স্রোত। আর এতো স্রোতেওে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। সম্পাদনা : হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়