শিরোনাম
◈ সংবিধানে বড় রদবদলের পথে সরকার, আজ বিশেষ কমিটির প্রথম বৈঠক ◈ অত্যাবশ্যকীয় ওষুধের দাম নির্ধারণ পদ্ধতি বাতিলের প্রস্তাব মন্ত্রিসভায় অনুমোদন ◈ খোলাবাজার থেকে ব্যাংক—সবখানেই বাড়ছে ডলারের দাম ◈ আম-কাঁঠাল থেকে কোটি টাকার সম্ভাবনা: ফুড প্রসেসিংয়ে বদলে যাচ্ছে কৃষির চিত্র, বাড়ছে উদ্যোক্তা ও রপ্তানির সম্ভাবনা ◈ ব্যানার বিতর্কে বেরোবিতে ছাত্রদল-ছাত্রশিবিরের দফায় দফায় সংঘর্ষ, তিন ঘণ্টা উত্তপ্ত ক্যাম্পাস (ভিডিও) ◈ দেশে নতুন দলের আত্মপ্রকাশ, নেতৃত্বে যারা ◈ চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী ◈ বাংলাদেশিদের নতুন সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস ◈ ‘অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে’ ◈ সম্পত্তি দান করলেও জীবদ্দশায় ভোগদখলের অধিকার থাকবে, মন্ত্রিসভায় অনুমোদন

প্রকাশিত : ১৯ জুন, ২০২০, ০১:৫০ রাত
আপডেট : ১৯ জুন, ২০২০, ০১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ময়মনসিংহে কোভিড নমুনা সংগ্রহকারীদের সুরক্ষা সামগ্রী ও ফল দিল পুলিশ

আল আমীন : [২] বিশ্বব্যাপী প্রাণসংহারি করোনার মহামারিকালে সাহসিকতার সঙ্গে কঠিন ও গুরু দায়িত্ব পালন করে যাচ্ছেন  নমুনা সংগ্রহকারী ।

[৩] বৃহস্পতিবার দুপুরে ময়মনসিংহ নগরীর ১নং পুলিশ ফাঁড়ির সামনে ফাঁড়ির টিএসআই ফারুক হোসেন ৫৮জন করোনার নমুনা সংগ্রহকারীদের মাঝে সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। সুরক্ষা সামগ্রীর মাঝে পিপিই, হ্যান্ড গ্লাভস, মাস্ক, সেনিটাইজার ও ফলমূল রয়েছে।

[৪] ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ১০, সদর উপজেলার ৮ জনসহ জেলার সকল উপজেলা হাসপাতালের অধীন করোনার এই মহাদুর্যোগকালীন সময়ে ৫৮ নমুনা সংগ্রহকারীযোদ্ধা ঝুঁকি নিয়ে সাহসিকতার সাথে শহর থেকে গ্রাম, গ্রাম থেকে পাড়া মহল্লায় ঘুরে ঘুরে করোনা ভাইরাসের নমুনা সংগ্রহ করে আসছে। স্বাস্থ্য সুরক্ষায় অপ্রতুন সুরক্ষা সামগ্রী নিয়ে প্রথমধাপের এই সাহসি যোদ্ধারা নিজেদের পরিবারের কথা না ভেবে নানা চড়াই উৎড়াই পেড়িয়ে মহাদায়িত্ব পালন করে আসছেন। এক পাড়া থেকে আরেক পাড়া যেখানেই খবর পান, সেখান থেকেই নমুনা সংগ্রহ করে করোনা চিহিৃত করতে মাঠে ময়দানে কাজ করছেন।

[৫] করোনা সনাক্তের প্রথমধাপের যোদ্ধা নমুনা সংগ্রহকারীদের মনোবল বৃদ্ধি, আরো অধিক পরিমাণে সুরক্ষা প্রদানে ময়মনসিংহ জেলা পুলিশ এগিয়ে আসে। পুলিশ সুপার আহমার উজ্জামান তার অধস্তনদের মাধ্যমে এ সকল নমুনা সংগ্রহকারীদের তালিকা তৈরি ও তাদের সুরক্ষা সামগ্রী প্রদানের উদ্যোগ নেন। স্বাস্থ্য বিভাগের তথ্য মতে জেলায় ৫৮ (স্বাস্থ্য সহকারী) করোনার নমুনা সংগ্রহকারীদের তালিকা তৈরি করেন। পরে তাদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী পিপিই, হ্যান্ড গ্লাভস, মাস্ক, সেনিটাইজার ও ফলমূল প্রদান করা হয়।

[৬] করোনার মহামারিতে কর্মহীন ও বেকার হয়ে পড়ে লাখ লাখ মানুষ। শুরুতে ব্যবসা প্রতিষ্ঠান, দোকানপাঠ, শিল্প প্রতিষ্ঠান, যানবাহনসহ সকল কিছু বন্ধ থাকায় কর্মহীন বেকারের সংখ্যা বেড়ে যায়। সরকারি বেসরকারি সহযোগীতার পাশাপাাশি ময়মনসিংহের পুলিশ সুপার আহমার উজ্জামান সমাজের নিম্নবিত্ত, শ্রমজীবি কর্মহীন, বেকার হয়ে পড়া, বস্তিবাসী, অসহায়, অস্বচ্ছল, কর্মহীন, শ্রমিক, বেদে পরিবার, নাপিত, নৌকা মাঝি, এতিমখানার এতিম, পঙ্গু, স্বামীহারা, হিজরাদের ঘরে ঘরে খাদ্য সহায়তা পৌছে দেন। এই সময়ে প্রায় ৭ হাজার মানুষের ঘরে খাদ্য সামগ্রী, ঈদ সামগ্রী তুলে দেয় জেলা পুলিশ। জেলা পুলিশের বৈশাখী, ঈদের কেনাকাটা থেকে সাশ্রয় করে অসহায়দের খাদ্য সহায়তা বিতরণ করা হয়।

পুলিশ সুপারের পক্ষে ডিবির ওসি শাহ কামাল নির্দেশ পেয়ে তাৎক্ষনিক অসহায়দের ঘরে খাবার পৌছে দিয়ে আসছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়