শিরোনাম
◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম

প্রকাশিত : ০৯ জুন, ২০২০, ০৭:৪৫ সকাল
আপডেট : ০৯ জুন, ২০২০, ০৭:৪৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মৌলভীবাজারে এবার কোভিড-১৯ উপসর্গ নিয়ে মাছ ব্যবসায়ির মৃত্যু

স্বপন দেব, মৌলভীবাজার প্রতিনিধি :[২] জেলায় করোনা উপসর্গ নিয়ে এবার এক মাছ ব্যবসায়ি নিমাই উদ্দিন (৫৫) এর মৃত্যু হয়েছে। সোমবার (৮ জুন) রাত ১২ টার পরে সদর উপজেলার কাগাবালা ইউনিয়নের সাতপাক কুনাপাড়া গ্রামের তার মৃত্যু হয়েছে। নিমাই কুনাপাড়া গ্রামের বলা মিয়ার ছেলে।

[৩] এলাকাবাসী জানান, নিমাই দীর্ঘ দিন যাবত জ্বর,কাশি,ও শ্বাসকষ্ট রোগে ভুগছিল।
মৌলভীবাজার মডেল থানার ওসি আলমগির হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান,কর্তব্যরত ডাক্তাররা মৃত ব্যাক্তির শরীরের নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য অধিদপ্তরে পাঠিয়েছে।

[৪] এ পর্যন্ত মৌলভীবাজার জেলায় মোট ১৫২ জন করোনা আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৫১ জন, করোনা উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১৫ জন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়