শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৯ জুন, ২০২০, ১২:১১ দুপুর
আপডেট : ০৯ জুন, ২০২০, ১২:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]নিউজিল্যান্ড করোনামুক্ত হওয়ায় টুইটারে নিশামের অভিনন্দন বার্তা

স্পোর্টস ডেস্ক : [২] টানা ১৭ দিন নিউজিল্যান্ডে নতুন কোনো কোভিড-১৯ আক্রান্ত হওয়ার খবর নেই। শুধু তাই নয়, পুরোনো কোনো অ্যাক্টিভ কেসও নেই। সবাই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এমতাবস্থায় নিউজিল্যান্ডের অলরাউন্ডার জিমি নিশাম তার দেশের মানুষকে অভিনন্দন বার্তা জানিয়েছেন।

[৩] আর জানাবেনই বা না কেনো, গোটা বিশ্ব যখন করোনা ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধে ক্লান্ত তখন নিউজিল্যান্ডে নেই কোন করোনার শিকার হওয়া মানুষ।

[৪] সামাজিক যোগাযোগ মাধ্যমে খুবই সক্রিয় জিমি নিশাম নিজের টুইটারে এক টুইট করেন। সেখানে তিনি লেখেন, নিউজিল্যান্ড এখন করোনাভাইরাস মুক্ত। আরো একবার দারুণ কিউই গুণ, পরিকল্পনা, স্থির সংকল্প এবং দলবদ্ধতা কাজ করেছে।

[৫] নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জ্যাকিন্ডা আর্ডার্ন ঘোষণা করেছেন সোমবার গভীর রাত থেকে নিউজিল্যান্ডে প্রায় স্বাভাবিক জীবনযাত্রা শুরু হবে। যদিও এখনো বর্ডারে নিষেধাজ্ঞা বলবৎ থাকবে।

[৬] ১৩ জুন থেকে নিউজিল্যান্ডে শুরু হচ্ছে স্পোর্টস অ্যাক্টিভিটি। সেদিন থেকে শুরু হবে সুপার রাগবি টুর্নামেন্ট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়