শিরোনাম
◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন? ◈ মা‌র্সেলোর দৃ‌ষ্টি‌তে বিশ্বকাপের সে‌মিফাইনা‌লে খেল‌তে পা‌রে ব্রা‌জিল, আ‌র্জেন্টিনা, ফ্রান্স ও স্পেন   ◈ দিনে ১৫টি জাহাজ যেতে পারবে হরমুজ প্রণালি দিয়ে, ঠিক করে দিল ইরান ◈ চাহিদা মেটাতে এলএনজি-এলপিজি নিয়ে দেশে আসছে আরও ৫ জাহাজ ◈ ন‌রেন্দ্র মোদী বিশ্বমঞ্চে পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়ে ভারতকেই বিচ্ছিন্ন করে ফেলেছেন

প্রকাশিত : ০৫ জুন, ২০২০, ১১:২৬ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২০, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ইরানে আটক একজন মার্কিন বন্দির মুক্তির খবর দিলেন ডোনাল্ড ট্রাম্প

ডেস্ক রিপোর্ট : [২] ইরানে কারাদণ্ডপ্রাপ্ত মার্কিন নাগরিক মাইকেল বাইট মুক্তি পেয়েছেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

[৩] তিনি গতকাল (বৃহস্পতিবার) নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে লিখেছেন, মার্কিন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত সেনা মাইকেল বাইট মুক্তি পেয়ে বৃহস্পতিবার ইরানের আকাশসীমা ত্যাগ করেছেন।

[৪] ইরানের পক্ষ থেকে এখনো এই খবরের সত্যতা নিশ্চিত বা অস্বীকার করা হয়নি।

[৫] ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৎকালীন মুখপাত্র বাহরাম কাসেমি ২০১৯ সালের ৯ জানুয়ারি তেহরানে এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, মাইকেল বাইট নামের একজন মার্কিন নাগরিক ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় শহর মাশহাদে গ্রেফতার হয়েছেন। প্রকাশিত বিভিন্ন খবরে জানা গেছে, একজন ইরানি নাগরিক মাইকেল বাইটের বিরুদ্ধে আদালতে অভিযোগ এনেছিলেন এবং তার অভিযোগ প্রমাণিত হওয়ায় বাইটকে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয়েছিল।#

পার্সটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়