শিরোনাম
◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ ◈ আমি শুনেছি সরকারের একটি মহল কয়েকজনের লিস্ট করেছে তাদের পাশ করাতে হবে : মির্জা আব্বাস  ◈ ২০২৬ সালের হজের ভিসা ইস্যু শুরু কাল থেকে: বড় সিদ্ধান্ত জানাল সৌদি আরব ◈ দাবি না মানলে সৌদি ছাড়তে প্রস্তুত রোনালদো ◈ বিএনপির কাইয়ুমের প্রার্থিতা বাতিল চেয়ে এবার আপিল বিভাগে নাহিদ ইসলাম

প্রকাশিত : ০৫ জুন, ২০২০, ০৪:৫৫ সকাল
আপডেট : ০৫ জুন, ২০২০, ০৪:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এশিয়ান জুনিয়র দাবায় বাংলাদেশের ফাহাদ ১২তম

নিজস্ব প্রতিবেদক :[২] চার জয় ও এক ড্রয়ে সাড়ে ৪ পয়েন্ট নিয়ে এশিয়ান জুনিয়র দাবা চ্যাম্পিয়নশিপে ১২তম হয়েছেন বাংলাদেশের ইন্টারন্যাশনাল মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান।

[৩] তাহসিন তাজওয়ার জিয়াতাহসিন তাজওয়ার জিয়াঅনূর্ধ্ব-২০ বছর বয়সীদের নিয়ে অনলাইনে হওয়া এই প্রতিযোগিতার উম্মুক্ত বিভাগে বাংলাদেশের আরেক দাবাড়ু তাহসিন তাজওয়ার জিয়া ৯ ম্যাচে ৩ পয়েন্ট পেয়ে ২০তম হন।

[৪] এশিয়া ও ওশেনিয়া অঞ্চলের সাতটি জোনের ১১ টি দেশের পাঁচ জন গ্র্যান্ডমাস্টার ও ছয় জন ইন্টারন্যাশনাল মাস্টারসহ বাছাইকৃত ২১ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। ফাহাদ নিউ জিল্যান্ডের দুজন এবং ভারত ও শ্রীলংকার একজন করে প্রতিযোগীকে হারান। ড্র করেন ভারতের আরেক দাবাড়ুর সঙ্গে।

[৫] বাংলাদেশ দাবা ফেডারেশন এক বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার জানায়, উজবেকিস্তানের গ্র্যান্ডমাস্টার আব্দুসাত্তারভ নদিরবেগ ৯ খেলায় সাড়ে ৭ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়