শিরোনাম
◈ বীরদের প্রতি শ্রদ্ধা দিয়ে শুরু প্রধানমন্ত্রীর নতুন অধ্যায়, নিরাপত্তায় কঠোর ব্যবস্থা ◈ স্বাধীনতার পর প্রথমবার মন্ত্রীশূন্য নোয়াখালী ◈ অগ্নিপরীক্ষার মুখে তারেক রহমান প্রধানমন্ত্রী হিসেবে নতুন অধ্যায় শুরু: ইন্ডিয়া টুডের রিপোর্ট ◈ নির্বাচনি বাটোয়ারা মেনে নিয়ে এখন বিরোধিতার নাটক করা বন্ধ করেন: মাহফুজ আলম ◈ গায়কসহ নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ নেতা-কর্মী কলকাতায় গ্রেপ্তার ◈ গেজেট প্রকাশ: তারেক রহমানকে প্রধানমন্ত্রী নিয়োগ, ভেঙে গেলো অন্তর্বর্তীকালীন সরকার ◈ প্রধানমন্ত্রীর একান্ত সচিব, সহকারী একান্ত সচিব ও প্রটোকল অফিসার নিয়োগ ◈ বেনাপোলে পাচারের শিকার ২৮ শিশুর স্বদেশ প্রত্যাবাসন ◈ এবার জামায়াতের সহস্রাধিক নেতাকর্মীর নামে পাল্টা মামলা ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ জানালেন ভারতের স্পিকার

প্রকাশিত : ০৪ জুন, ২০২০, ১২:০৮ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২০, ১২:০৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজ বিশ্ব ভার্চুয়াল ভ্যাকসিন সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

সালেহ্ বিপ্লব : বিভিন্ন দেশের সরকার এবং সামনের সারির স্বাস্থ্যকর্মীরা কী করে করোনাভাইরাস সংকট মোকাবিলা করছেন এবং প্রয়োজনীয় টিকা পরিষেবা বজায় রাখছেন তা নিয়ে আজ লন্ডনে বৈশ্বিক টিকা সম্মেলন অনুষ্ঠিত হবে। যুক্তরাজ্যের আয়োজনে এবারের সম্মেলন পুরোপুরি ভার্চুয়াল ইভেন্ট। ইউএনবি

বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চ্যাটারটন ডিকসন বলেন, ‘যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনের সভাপতিত্বে ভার্চুয়াল গ্লোবাল ভ্যাকসিন সামিটটি ইউকের নেতৃত্বে কোভিড-১৯ মহামারি মোকাবিলার মূল ভূমিকা নেবে।’

ডিকসন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে বাংলাদেশের নেতৃত্ব দেবেন বলে তিনি অত্যন্ত খুশি।

ব্রিটিশ হাইকমিশনার বলেন, ‘টিকাদান সর্বদা জনস্বাস্থ্যের জন্য গুরুত্বপূর্ণ এবং টিকা প্রচারে শেখ হাসিনার একটি শক্তিশালী এবং আন্তর্জাতিকভাবে স্বীকৃত খ্যাতি রয়েছে।’

টিকাদান কর্মসূচিতে বৈশ্বিক অ্যাওয়ার্ড লাভ করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে সম্মেলনে যোগ দেয়ার আমন্ত্রণপত্র প্রেরণ করা হয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়