শিরোনাম
◈ ১২ দল নি‌য়ে ঢাকা প্রিমিয়ার ডি‌ভিশন ক্রিকেট লিগ সোমবার শুরু হ‌চ্ছে ◈ আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে বঙ্গোপসাগরের তাপমাত্রা ◈ ভাত, আলু ভর্তা, গরুর মাংস বাদ দিয়ে ফিটনেস সম্মত খাবার দিবে বিসিবি ◈ যুদ্ধ নাকি বাজার কৌশল? যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনায় শেয়ারবাজার ও তেলের দামে ‘সন্দেহজনক’ ওঠানামা ◈ বাংলাদেশ নারী দল হোয়াইটওয়াশ ◈ রাজনীতিতে ফেরার চেষ্টা আওয়ামী লীগের ◈ বৃষ্টি বিঘ্নিত ম্যাচে হেরে গেল বাংলাদেশ ◈ সিলেটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ দুই দেশের সম্পর্ক উন্নয়নে ফের বাংলাদেশে ভিসা কার্যক্রম স্বাভাবিক করার পথে ভারত: ইন্ডিয়ান এক্সপ্রেস ◈ চার দিনব্যাপী ডিসি সম্মেলন শুরু কাল, আলোচনায় ৪৯৮ প্রস্তাব

প্রকাশিত : ০৪ জুন, ২০২০, ০২:৩৫ রাত
আপডেট : ০৪ জুন, ২০২০, ০২:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় নিহত ব্যক্তির দেহে ৩ ঘণ্টা পর ভাইরাসের কার্যকারিতা থাকে না: ডা. নাসিমা সুলতানা

শাহীন খন্দকার: [২] স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এক বিবৃতিতে বুধবার (৩জুন) কোভিড-১৯ রোগে মৃত ব্যক্তির সৎকারের বিষয়ে দিক-নির্দেশনা দেন। তিনি নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে বলেন-করোনা (কোভিড-১৯) রোগে মৃতব্যক্তির দেহ নিরাপদভাবে দাফন/সৎকার বা ব্যবস্থাপনার নির্দেশনা বা এস ও পি স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েব সাইটে (www.dghs.gov.bd) পাওয়া যায়। তিনি বলেন, মৃতদেহ নিজ নিজ ধর্মীয় বিধি অনুযায়ী সতর্কতা অবলম্বন করে দাফন এবং সৎকার করা যায়।

[৩] নিয়মানুযায়ী মৃতদেহের সকল আনুষ্ঠানিকতা শেষে বডিব্যাগে এবং বডিব্যাগ না পাওয়া গেলে পলিথিনে মুড়িয়ে মনোনীত কবরস্থান বা পারিবারিকভাবে নির্ধারিত স্থানে দাফন করা যায়। বিশ্বস্বাস্থ্য সংস্থা বলেছে যে, এখন পর্যন্ত এটি প্রমাণিত হয় নাই যে, মৃত ব্যক্তির কাছ থেকে অ্ন্য ব্যক্তির দেহে কোভিড-১৯ ভাইরাসটি ছড়িয়েছে। মৃত দেহ সৎকার করতে তিন/চার ঘণ্টা লেগে যায়, তিন ঘণ্টা পরে মৃত দেহে এই ভাইরাসের কার্যকারিতা থাকে না। সেই জন্য মৃত দেহ থেকে এই ভাইরাস ছড়ানোর কোন সম্ভাবনা নেই।

[৪] ডিজি বলেন, এ জন্য দাফনের সময় অবশ্যই সতর্কতা অবলম্বন করে স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে যে নির্দেশনা দেয়া আছে, সেই নির্দেশনা অনুযায়ী পারিবারিক কবরস্থানে দাফন ক্রিয়া সম্পন্ন করা যায়। দাফনের ব্যাপারে কোভিড ডেডিকেটেড কবরস্থান নিয়ে যে কথা হচ্ছে, এই বিষয়টি বিবেচনায় নেয়ার দরকার নেই। পারিবারিক কবরস্থানেই দাফন করা যাবে এবং অন্য ধর্মাবলম্বীদের নিজ নিজ ধর্ম অনুযায়ী মৃত দেহ সৎকার করা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়