শিরোনাম
◈ ঢাকা-দিল্লি সম্পর্ক নিয়ে ত্রিবেদীর দৌড়ঝাঁপ ◈ চসিক মেয়রের হস্তক্ষেপে গ্রেফতার এড়ালেন শীর্ষ সন্ত্রাসী বগা, পুলিশের অভিযান ব্যর্থ ◈ ৭৫ কোটি টাকায় বদলে যাবে ধানমন্ডি লেক, হবে ‘নজরুল সরোবর’ ◈ ৩০ গ্রামের ৫ লাখ নারী বদলে দিচ্ছেন গ্রামীণ অর্থনীতি, বছরে আসে ৫০ কোটি টাকার বৈদেশিক মুদ্রা ◈ তালাকের আগেই দেনমোহর চাইতে পারবেন স্ত্রী: হাইকোর্ট ◈ ৫ বছরে ১ কোটি কর্মী পাঠাতে কতটা প্রস্তুত বাংলাদেশ ◈ প্রবাসীদের জন্য বড় সুখবর, নতুন ভিসা সুবিধা চালু করল সৌদি আরব ◈ রাজনৈতিক, অর্থনৈতিক ও সামাজিক বিভাজনের কারণে গৃহযুদ্ধের ঝুঁকি, যেকোনো সময় ভেঙে পড়তে পারে ইসরায়েল: সিআইএ ◈ বিশ্বের সেরা ৫০০ শহরের তালিকা থেকে বাদ ঢাকা, পিছিয়েছে বাংলাদেশের সব বড় শহর! ◈ সেন্টমার্টিনে বিনামূল্যে খতনা করিয়ে অর্ধশতাধিক শিশুর ইনফেকশন ও রক্তক্ষরণ

প্রকাশিত : ০৩ জুন, ২০২০, ০৯:২৭ সকাল
আপডেট : ০৩ জুন, ২০২০, ০৯:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এমপি সাদ এরশাদের ওপর হামলা চেষ্টার অভিযোগে জাপা নেতা গ্রপ্তার

সিরাজুল ইসলাম : [২] মঙ্গলবার হুসেইন মুহম্মদ এরশাদের রংপুরে বাসভবন পল্লী নিবাসে এ ঘটনা ঘটে। গ্রেপ্তার টিপু সুলতান নগরের ২৭ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক।

[৩] রাহগীর আল মাহী সাদ রংপুর-৩ আসনের সংসদ সদস্য। তিনি সাদ এরশাদ নামে পরিচিত। তিনি সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের ছেলে।

[৪] রংপুর মেট্রোপলিটনের তাজহাট থানার ওসি রোকনুজ্জামান জানান, এমপির ওপর হামলাকারীকে থানায় ধরে নিয়ে আসা হয়েছে। এ ব্যাপারে সংসদ সদস্যের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।

[৫] সাদ এরশাদের ব্যক্তিগত এক কর্মকর্তা জানিয়েছেন, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পল্লী নিবাসের মূল ভবনের সামনের লনে বসে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে কথা বলছিলেন সাদ এরশাদ। এ সময় অতর্কিতে উপস্থিত হয়ে সাদ এরশাদকে উদ্দেশ্য করে গালাগাল করতে করতে তার ওপর হামলা করতে উদ্দত হন টিপু সুলতান। উপস্থিত নেতাকর্মী ও ভবনের স্টাফরা তাকে ধরে ফেলে। খবর পেয়ে তাজহাট থানার পুলিশ এসে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়।

[৬] তিনি জানান, ঘটনার সময় সাদের স্ত্রী মাহিমা এরশাদও সেখানে ছিলেন। তবে তারা দুইজনই অক্ষত আছেন। রাত সাড়ে ৮টার দিকে আরেক দফা হামলা করে কিছু নেতাকর্মী।

[৭] নাম প্রকাশ না করার শর্তে ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন নেতাকর্মী জানান, একটি ভুয়া প্রকল্পে ডিও লেটারে স্বাক্ষর না করার ঘটনাকে কেন্দ্র করে এ ঘটনা। কয়েক দফা চেষ্টা করেও এমপি সাদের বক্তব্য পাওয়া যায়নি।

  • সর্বশেষ