শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ০২ জুন, ২০২০, ০৯:৩১ সকাল
আপডেট : ০২ জুন, ২০২০, ০৯:৩১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] স্বাস্থ্যখাতের জন্য সর্বোচ্চ বরাদ্দ রাখতে হবে বাজেটে : ড. আতিউর রহমান

ভূঁইয়া আশিক রহমান : [২] বাংলাদেশ ব্যাংকের সাবেক এ গভর্নর আরও বলেন, ঘাটতি বাজেট পূরণে সামর্থ্যবান প্রবাসীদের কাছে অনলাইনে ট্রেজারি বন্ড বিক্রি করে অর্থ সংগ্রহ করতে পারে বাংলাদেশ ব্যাংক।

[৩] তিনি বলেন, টেস্টিং কিট, ইকুইপমেন্ট-সহ স্বাস্থ্যখাতের ক্যাপাসিটি বাড়াতে হবে।

[৪] এ প্রতিবেদকের সঙ্গে আলাপে তিনি বলেন, বেসরকারি খাতের হাসপাতালগুলোকেও যেন ইনসেনটিভ দেওয়া হয় বাজেটে।

[৫] উপজেলা হেলথ্ কমপ্লেক্স হতে পারে এ বছরের বাজেটের বড় ডেভেলপমেন্ট। পৌরসভা বা মিউনিসিপ্যালিটির পরিষ্কার-পরিচ্ছন্নের কর্মসূচিতে টাকা নেই, এখানে বিনিয়োগ করা দরকার।

[৬] মানুষ বাঁচলে অর্থনীতিকেও বাঁচানো সম্ভব। ফলে আগে মানুষ বাঁচানোর ব্যবস্থা করতে হবে।

[৭] মানুষের খাদ্য নিরাপত্তা বাড়াতে হবে। সামাজিক নিরাপত্তা কর্মসূচিগুলোও প্রসারিত করতে হবে। স্বাস্থ্যখাতে বিনিয়োগ বৃদ্ধি প্রয়োজন।

[৮] এসএমই খাতের ২০ হাজার কোটি টাকার প্রণোদনা আরও সৃজনশীলভাবে বাস্তবায়নের উদ্যোগ নেওয়া যেতে পারে। এজন্য ক্রেডিট গ্যারান্টি স্ক্রিম করা যেতে পারে। জীবন ও জীবিকা একসঙ্গে গুরুত্ব দিয়ে এ বছরের বাজেট প্রণনয়ন করা উচিত।

[৯] রাজস্ব আদায় করা যাচ্ছে না। কারণ কাজকর্ম নেই বলে ভ্যাট আদায় কম হচ্ছে। সব মিলিয়ে রাজস্ব আদায়ে বড় ঘাটতি দেখা দেবে। চ্যালেঞ্জ মোকাবেলার জন্য বাংলাদেশ ব্যাংক থেকে সরকারকে ঋণ নিতে হবে। আইএমএফ, বিশ^ব্যাংক থেকেও ঋণ নেওয়া যেতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়