শিরোনাম
◈ ‘আমাকে দয়া করে ভুলে যাবেন’, বিদায়ী বার্তায় ক্ষমা চাইলেন বাণিজ্য উপদেষ্টা ◈ লি‌নেল মে‌সি আবারও বার্সেলোনায় ফিরতে চান ◈ ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব, করলেন রসিকতাও ◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০৮:৩৬ সকাল
আপডেট : ০১ জুন, ২০২০, ০৮:৩৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অন্তঃসত্ত্বা নারীদের অগ্রাধিকার ভিত্তিতে করোনা পরীক্ষা করতে হাইকোর্টের নির্দেশ

এস এম নূর মোহাম্মদ : [২] সোমবার বিচারপতি এম. ইনায়েতুর রহিমের ভার্চুয়াল বেঞ্চ এ নির্দেশ দেন। রোববার সুপ্রিম কোর্টের আইনজীবী মো. তানভীর আহমেদ গর্ভবতী নারীদের সুচিকিৎসা নিশ্চিত করতে রিট করেন।

[৩] গর্ভবতী নারীদের সুচিকিৎসা নিশ্চিতে কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, এই মর্মে রুল জারিরও
আর্জি জানানো হয় রিটে।

[৪] স্বাস্থ্য মন্ত্রণালয়ের সচিব, মহিলা ও শিশু মন্ত্রণালয়ের সচিব, স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, আইইডিসিআরের মহাপরিচালক, বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের রেজিস্ট্রার ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের পরিচালকে এতে বিবাদী করা হয়।

[৫] এর আগে গত বুধবার ৪৮ ঘণ্টার সময় দিয়ে সংশ্লিষ্টদের নোটিশ দিয়েছিলেন এই আইনজীবী। প্রয়োজনীয় পদক্ষেপ না নেওয়ায় এ রিট দায়ের করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়