শিরোনাম
◈ অর্থনৈতিক চ্যালেঞ্জের মধ্যে ইতিহাস গড়া বাজেট, লক্ষ্য প্রবৃদ্ধি ও স্থিতিশীলতা ◈ ৪৮ দলের মহারণ, আজ পর্দা উঠছে বিশ্বকাপের ◈ আমার চারটি গাড়ি আছে, চারজন ড্রাইভার আছে, খুব একটা গরীব মানুষ, না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ বাংলা‌দে‌শের মুশ‌ফিকুর র‌হিম ও তাইজুল আইসিসির মাসসেরা ক্রিকেটারের দৌড়ে ◈ আইসিসি শাস্তি দি‌লো নাহিদ রানা‌কে ◈ প্রধানমন্ত্রীর সফর শেষে সেই সড়কের ইট তুলে নেওয়া হলো! ◈ মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, সই হতে পারে ১২টি চুক্তি ◈ অফিসে ঢুকে বলে, “বাপে ফোন দেয়, ধরস না কেন? বাপের সঙ্গে কথা না বলে কীভাবে ব্যবসা করিস সেটা দেখবো” ◈ ইসলামী ব্যাংকে পর্যবেক্ষক নিয়োগ দিলো বাংলাদেশ ব্যাংক ◈ প্রবাসীদের জন্য সুখবর: ১৩ ধরনের ওয়ার্ক পারমিটে নতুন সুবিধা, শ্রমবাজার আধুনিক করছে আমিরাত

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০৮:০৭ সকাল
আপডেট : ০১ জুন, ২০২০, ০৮:০৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজবাড়ী সদর পৌর ছাত্রলীগের নতুন কমিটি গঠন

কামাল হোসেন : [২] আগামী এক বছরের জন্য রাজবাড়ী সদর পৌর ছাত্রলীগের নতুন কমিটির সভাপতি ও সাধারন সম্পাদকের নাম ঘোষনা করা হয়েছে। এতে আরফানুল হক অন্তরকে সভাপতি ও মোঃ রিয়াদ রাইহান ইফতিকে সাধারন সম্পাদক করা হয়েছে।

[৩] রোববার রাত ৯ টার দিকে রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব ও সাধারন সম্পাদক সাইফুল ইসলাম এরশাদ স্বাক্ষরিত বাংলাদেশ ছাত্রলীগ রাজবাড়ী জেলা শাখার প্যাডে এ কমিটির অনুমোদন দেয়া হয়।

[৪] সদ্য ঘোষিত পৌর ছাত্রলীগের সভাপতি আরফানুল হক অন্তর জেলা ছাত্রলীগের শিক্ষা ও পাঠ চক্র বিষয়ক সম্পাদক ও সাধারন সম্পাদক মোঃ রিয়াদ রাইহান ইফতি সদর উপজেলা ছাত্রলীগের বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদকের পদে ছিলেন।

[৫] নতুন কমিটির অনুমোদন দেয়ায় তাদেরকে জেলা আওয়ামীলীগসহ জেলা ছাত্রলীগের সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

[৬] সদ্য ঘোষিত সভাপতি আরফানুল হক অন্তর ও সাধারন সম্পাদক মো.রিয়াদ রাইহান ইফতি বলেন, তাদেরকে পৌর ছাত্রলীগের সভাপতি ও সাধারন সম্পাদক করায় জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক কাজী ইরাদত আলী, জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম এরশাদসহ আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সকল অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের প্রতি কৃতজ্ঞতা জানান।

[৭] রাজবাড়ী জেলা ছাত্রলীগের সভাপতি জাকারিয়া মাসুদ রাজিব পৌর ছাত্রলীগের নতুন সভাপতি ও সাধারন সম্পাদককে অভিনন্দন জানিয়ে বলেন, দ্রুত সময়ে তারা ওয়ার্ড পর্যায়ের কমিটি গঠন করে জেলা ছাত্রলীগ বরাবর জমা দেবে। তারপর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। সম্পাদনা:জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়