শিরোনাম
◈ যুদ্ধ পরিস্থিতির প্রভাব, ঢাকায় আজও ২৬ ফ্লাইট বাতিল ◈ ঈদযাত্রায় মহাখালীতে বাস সংকট, টিকিট না পেয়ে যাত্রীদের ভোগান্তি ◈ মধ্যপ্রাচ্যে গভীর সংকট, সমাধান খুঁজতে এক টেবিলে আরব-ইসলামী দেশগুলো ◈ স্বজনের টানে ঘরমুখো মানুষ, কোথাও যানজট কোথাও স্বস্তি ◈ ঈদ ছুটিতে রাজধানীতে অপরাধের ঝুঁকি, সতর্কতায় জোর পুলিশের ◈ জেট ফুয়েলের মূল্যবৃদ্ধির ঘোষণা থেকে সরে এলো বিইআরসি ◈ যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় অংশ নিয়ে সমঝোতা নাগালের মধ্যে ছিল বলে মনে করেছেন যুক্তরাজ্যের নিরাপত্তা উপদেষ্টা ◈ দক্ষিণ কোরিয়াকে হা‌রি‌য়ে নারী এশিয়ান কাপের ফাইনালে জাপান  ◈ মে‌হেদী হাসান মিরাজের পক্ষে রায় দিলো এমসিসি ◈ ট্রেন দুর্ঘটনায় ক্ষতি হ্রাস ও দুর্ভোগ এড়াতে ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রীর নির্দেশ

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০৭:০৯ সকাল
আপডেট : ০১ জুন, ২০২০, ০৭:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মসজিদে হারাম ও মসজিদে নববী রক্ষণাবেক্ষণে আন্তর্জাতিক কমিশন গঠনের দাবি

ইসমাঈল আযহার: [২] সৌদি আরবের প্রধান দুই মসজিদে হারাম ও মসজিদে নববীর রক্ষণাবেক্ষণে আন্তর্জাতিক কমিশন বা প্রশাসন গঠনের দাবি উঠেছে। যে কমিশনে প্রত্যেক মুসলিম দেশের প্রতিনিধি থাকবে এবং ওই কমিশন পবিত্র দুই মসজিদের দেখাশোনা করবে। এ ব্যাপারে প্রচারণা শুরু করেছে আল-হারামাইন ওয়াচ নামে একটি বেসরকারি সংস্থা (এনজিও) । দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগ এনে এমন দাবি তোলা হয়েছে। মিডল ইস্ট মনিটর,

[৩] খবরে বলা হয়, ইতোমধ্যে এই ক্যাম্পেইনকে সমর্থন দিয়েছেন প্রায় ১০০ মুসলিম স্কলার (আলেম) ও মানবাধিকার কর্মী। তাদের মূল লক্ষ্য হলো- মুসলিম সংখ্যাগরিষ্ঠ ও আরব অঞ্চল এবং ইউরোপের মুসলিম দেশ ও আমেরিকার মুসলিমদের মধ্যে পবিত্র দুই নগরী ও হজের ব্যাপারে সাম্প্রতিক সময়ে সৌদি সরকারের নেওয়া পদক্ষেপের ব্যাপারে সচেতনতা তৈরি করা। দ্য আর্মেনিয়া রিপোর্ট

[৪] আল-হারামাইন ওয়াচের মতে, সৌদি প্রশাসন আন্তর্জাতিক আইন এবং পবিত্র মক্কা ও মদিনা নগরীতে মুসলিমদের প্রবেশের অধিকার লঙ্ঘন করছে। সাম্প্রতিক বছরগুলোতে সৌদি সরকার কিছু দেশ ও গ্রুপের মুসলমানদের হজ পালন ও দেশটি ভ্রমণের ক্ষেত্র সীমিত করেছে। যেমন- কাতার ও ইরানিদের হজ পালনের ক্ষেত্রে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। শাফাকনা ডটকম

[৫] আল-হারামাইন ওয়াচ সৌদি সরকারকেও এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেয়ার আবেদন জানিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়