শিরোনাম
◈ ১.৯ বিলিয়ন ডলারের ঋণ অনুমোদন: বাজেট সহায়তায় জোর, বাড়ছে অনমনীয় ঋণের চাপ ◈ সমঝোতার নামে ডেকে নেয় পিচ্চি হেলাল, কিলিং মিশনে ‘কিলার বাদল’ ও ‘ডাগারি রনি’: বেরিয়ে আসছে আন্ডারওয়ার্ল্ড চক্র ◈ অনিয়ম ও নীতিমালা লঙ্ঘনে অভিযুক্ত ২৩১১ সার ডিলার: কৃষিমন্ত্রী ◈ বর্তমান সংসদ অতীতের ১২টি সংসদের তুলনায় বেশি বৈচিত্র্যময়: তথ্য ও সম্প্রচার মন্ত্রী ◈ বজ্রপাতে মৃত্যু থামছেই না, আবারও ১৩ প্রাণহানি ◈ মেঘালয়ের জলবিদ্যুৎ বাঁধ: বাংলাদেশের জন্য নতুন ‘মরণফাঁদ’ ◈ বাংলাদেশ-জাপান সম্পর্কে নতুন গতি: বিনিয়োগ ও জনশক্তি রফতানিতে জোর প্রধানমন্ত্রীর ◈ পারমাণবিক বিদ্যুৎ কোন দেশ কবে উৎপাদন শুরু করে ◈ সংসদ সচিবালয় কমিশন বৈঠক: ২০২৬-২৭ অর্থবছরে ২৯০ কোটি ৬০ লাখ টাকার বাজেট অনুমোদন ◈ জুলাই সনদ উপেক্ষা করে সংস্কার প্রস্তাব ‘প্রতারণা’: আইন মন্ত্রী

প্রকাশিত : ০১ জুন, ২০২০, ০২:৪৫ রাত
আপডেট : ০১ জুন, ২০২০, ০২:৪৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীকে পেটানোর অভিযোগ সাব্বিরের বিরুদ্ধে !

মুসবা তিন্নি: [২] রাজশাহী সিটি করপোরেশনের কর্মচারীকে পিটিয়েছেন বলে ক্রিকেটার সাব্বির রহমান রুম্মনের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়ায় পুলিশ গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রণে আনে।

[৩] বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, এই ধরনের একটি ঘটনা শুনেছি সেখানে পুলিশ গিয়ে নিয়ন্ত্রণে আনে।

[৪] ওসি আরো বলেন, বিকেল পৌনে পাঁচটার দিকে ক্রিকেটার সাব্বির রহমান প্রাইভেট কারে চড়ে তার বাড়ির কাছে পৌঁছান। এসময় বাড়ির রাস্তার সিটি করপোরেশনের পরিচ্ছন্নতা বিভাগের গাড়ী দেখে তিনি গাড়িটি সরাতে বলেন। তবে পরিচ্ছন্নতাকর্মী বাদশা প্রতিউত্তরে বলেন, ‘আমাদের কাজই তো ময়লা সরানো। ময়লা নিয়েই চলে যাবো।’ কিন্তু সাব্বির পাল্টা ওই পরিচ্ছন্ন কর্মীকে বলেন, এটা কি তোর বাপের রাস্তা।’ এ নিয়ে কথাকাটাকাটির জের ধরে পরিচ্ছন্ন কর্মী বাদশার সঙ্গে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন সাব্বির। পরে অন্য পরিচ্ছন্ন কর্মীরা খবর পেয়ে ছুটে এলে উত্তেজনা সৃষ্টি হয়। এরপর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ওসি আরো বলেন, ‘ক্রিকেটার সাব্বিরই অপরাধ করেছেন বলে আমরা নিশ্চিত হয়েছি। তবে সন্ধ্যায় বিষয়টি স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর নিযামুল আযিম মীমাংসা করে দিবেন।’

[৫] এদিকে স্থানীয়রা দাবি করেন, রাসিকের পরিচ্ছন্নতাকর্মী বাদশার গায়ে হাতও তুলেছেন সাব্বির। এ নিয়েই উত্তেজনা ছড়িয়ে পড়ে অন্য কর্মচারীদের মাঝে।

[৬] প্রসঙ্গত, এর আগে রাজশাহী বিভাগীয় স্টেডিয়ামে এক দর্শককে পেটানোর অভিযোগে ছয় মাসের জন্য জাতীয় দল থেকে বহিস্কার হয়েছিলেন ক্রিকেটার সাব্বির রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়