শিরোনাম
◈ আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে হলে যে শর্ত মানতে হবে, জানালেন সোহেল তাজ ◈ ইমরান খা‌নের দুই ছে‌লের বিস্ফোরক মন্তব‌্য, বাবাকে স্পষ্ট হত্যা করার চেষ্টা চল‌ছে ◈ অবশেষে স্বচ্ছ প্রক্রিয়ায় উন্মুক্ত হচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার ◈ ইংল‌্যা‌ন্ডের মা‌ঠে ইমরান খানের দুই  ছেলের সাক্ষাৎকার প্রচার করায় ম্যাচ বয়কটের হুমকি পিসিবির! ◈ আজ থেকে নারী এশিয়া কাপ শুরু, বাংলাদেশের প্রথম ম‌্যাচ সোমবার ইন্দো‌নে‌শিয়ার বিরু‌দ্ধে ◈ ফেলে দেওয়া মাছের আঁশ থেকে বছরে কোটি টাকার রফতানি, বদলাচ্ছে বহু মানুষের জীবন ◈ কিলিং স্কোয়াডের শুটার ‘গলাকাটা মোবারক’, ৪ অস্ত্রসহ গ্রেপ্তার ◈ ২০২৬-২৭ শিক্ষাবর্ষে ৭ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা ◈ ভারতের বিদ্যুৎ করিডরের জন্য বাংলাদেশের ভূমি, দিল্লিকে ৪ শর্ত ঢাকার ◈ পাঁচ বছরেই বদলে যাবে অর্থনীতির চিত্র, মালয়েশিয়া-ভিয়েতনামকে ছাড়াবে বাংলাদেশ: আইএমএফ

প্রকাশিত : ২৫ মে, ২০২৬, ১০:৪৮ দুপুর
আপডেট : ১৫ আগস্ট, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঈদযাত্রায় যমুনা সেতু মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, তবে যানজট নেই

পবিত্র ঈদুল আজহার আর মাত্র তিন দিন বাকি। পরিবারের সঙ্গে ঈদ উদযাপনে কর্মস্থল থেকে বাড়ির দিকে ছুটছে মানুষ। সোমবার (২৫ মে) সকাল থেকেই সিরাজগঞ্জের যমুনা সেতু সংযোগ মহাসড়কে উত্তরবঙ্গমুখী যানবাহনের চাপ উল্লেখযোগ্য হারে বাড়তে দেখা গেছে। বিশেষ করে দূরপাল্লার বাস, ব্যক্তিগত গাড়ি, মাইক্রোবাসের সংখ্যা বেড়েছে।

সময়ের সঙ্গে সঙ্গে মহাসড়কে আরও যানবাহন যুক্ত হওয়ায় চাপও ক্রমেই বাড়ছে। সকাল থেকে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে যানবাহনের চাপ বাড়তে দেখা গেলেও এখন পর্যন্ত কোথাও বড় ধরনের যানজটের সৃষ্টি হয়নি।

স্বাভাবিক সময়ে যেখানে প্রতিদিন ২০ থেকে ২২ হাজার যানবাহন চলাচল করে, সেখানে ঈদকে সামনে রেখে সর্বশেষ ২৪ ঘণ্টায় যমুনা সেতু দিয়ে পারাপার হয়েছে প্রায় ৪০ হাজার যানবাহন। এতে মহাসড়কে যানবাহনের চাপ প্রায় দ্বিগুণে পৌঁছেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। 

যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন ঢাকা পোস্টকে বলেন, যনুনা সেতুতে যানবাহনের চাপ বেড়েছে। সেতুর উভয় প্রান্তে যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং সার্বক্ষণিক নজরদারি অব্যাহত রয়েছে।

হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন বলেন, সিরাজগঞ্জ মহাসড়কে এখন পর্যন্ত কোনো ধরণের যানজট নেই। তবে সময়ের সাথে সাথে যানবাহনের চাপ বাড়ছে।

প্রসঙ্গত, দেশের উত্তর ও দক্ষিণাঞ্চলের প্রায় ২২ জেলার মানুষের সড়কপথে যাতায়াতের প্রধান মাধ্যম যমুনা সেতু। ঈদকে কেন্দ্র করে প্রতি বছরই এ সেতু ও সংযোগ মহাসড়কে যানবাহনের চাপ কয়েকগুণ বেড়ে যায়। তবে এখন পর্যন্ত যাতায়াত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

  • সর্বশেষ