শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রে নিঝুম মজুমদারকে হেনস্তা করে যুক্তরাষ্ট্র যুবদল, ছাত্রলীগের নেতৃবৃন্দের সামনে (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর দেখা না পেয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের ওপর ক্ষু'ব্ধ নেতাকর্মীরা, হেনস্তার চেষ্টা (ভিডিও) ◈ উপজেলা পরিষদের প্রশাসক হলেন ৮ ইউএনও ◈ কুমিল্লায় সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আটক ◈ বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ◈ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ নির্দেশনা সারাদেশের বিদ্যুৎকেন্দ্র নিয়ে ◈ মোহাম্মদপুরে কয়েকশ’ লোকের হামলা-ভাঙচুর, ১৫ লাখ টাকা ও জমির দলিল লুটের অভিযোগ ◈ টিকটক পরিচয়ে কুমিল্লায় দেখা করতে গিয়ে কিশোরী ধর্ষণের শিকার, অভিযুক্ত পলাতক ◈ গাইবান্ধায় যেভাবে কণ্ঠ নকল করে মোবাইল ব্যাংকিং প্রতারণার ফাঁদ পাতেন প্রতারক (ভিডিও) ◈ যুক্তরাজ্যে ঘুরে দাঁড়াল বাংলাদেশের পোশাক রপ্তানি, আগস্টে প্রবৃদ্ধি ১০.৫৩%

প্রকাশিত : ২৫ মে, ২০২৬, ১০:১৬ দুপুর
আপডেট : ২১ আগস্ট, ২০২৬, ০৩:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দীর্ঘদিন ধরে কিশোরী ছাত্রীকে যৌন হেনস্তা, বক্সিং কোচ কারাগা‌রে 

স্পোর্টস ডেস্ক : দীর্ঘদিন ধরে এক কিশোরী বক্সারকে শ্লীলতাহানি ও যৌন হেনস্তার অভিযোগে অভিযুক্ত হলেন তাঁর কোচ। নির্যাতিতার মায়ের অভিযোগের ভিত্তিতে বেঙ্গালুরু পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়ে ৫০ বছর বয়সি ওই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে এবং ঘটনার তদন্ত ইতিমধ্যেই শুরু করেছে।

কিশোরীর বয়স ১৭ বছর। সে ১০ বছর ধরে কান্তিরাভা স্টেডিয়ামের একটি ক্লাবে বক্সিং শেখে। এতদিন সব কিছু ঠিকঠাক চললেও ছ’সাত মাস আগে থেকে তৈরি হয় সমস্যা। বক্সিং কোচ রামচন্দ্রের কুনজরে পড়ে ওই কিশোরী। তাকে নানাভাবে হেনস্তা শুরু করে সে। চার বছর আগে লায়ন্স বক্সিং ক্লাবে যোগ দিয়েছিল তামিলনাড়ুর বাসিন্দা রামচন্দ্র। তার বিরুদ্ধে এর আগেও মহিলাদের সঙ্গে অশালীন ব্যবহারের অভিযোগ উঠেছিল।

জানা গিয়েছে, ১৭ মে চেন্নাইয়ে রাজ্য বক্সিং চ্যাম্পিয়নশিপ চলাকালীন বক্সিং কোচের বিরুদ্ধে সংশ্লিষ্ট কমিটির কাছে অভিযোগ করেন নির্যাতিতার মা। তিনি জানিয়েছেন, রামচন্দ্র তাঁর মেয়েকে একটি ফাঁকা ঘরে ডেকে পাঠায়। সেখানে তার সঙ্গে অশ্লীল ব্যবহার করা হয়। কোনও রকম বাধা না মেনে ওই কিশোরীর গোপনাঙ্গে স্পর্শ করে। জোর করে চুম্বনও করে।

নির্যাতিতার মায়ের বক্তব্য অনুযায়ী, এই ঘটনা একবার নয়, এর আগেও বেঙ্গালুরুতে অনুশীলনের সময় একই ধরনের হেনস্তার শিকার হয়েছিল মেয়েটি। বিষয়টি প্রকাশ পেলে গুরুতর ক্ষতি করার হুমকিও দিয়েছিল অভিযুক্ত কোচ। সেই আতঙ্কেই এতদিন কাউকে কিছু বলতে পারেনি কিশোরী। এমনকী নিজের পরিবারকেও নয়। তবে দীর্ঘদিন ধরে চলতে থাকা এই অত্যাচার আর সহ্য করতে না পেরে শেষ পর্যন্ত সে মাকে সমস্ত ঘটনার কথা জানায়।

পুলিশ রামচন্দ্রের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩৫১ ধারায় মামলা দায়ের করেছে। আদালতের নির্দেশে তাকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে। বর্তমানে বেঙ্গালুরুর সেন্ট্রাল জেলেই রাখা হয়েছে অভিযুক্তকে।

  • সর্বশেষ