শিরোনাম
◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ

প্রকাশিত : ৩১ মে, ২০২০, ০৩:২১ রাত
আপডেট : ৩১ মে, ২০২০, ০৩:২১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]পাথরঘাটায় হরিনের মাথা ও ২ টি চামড়া উদ্ধার

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি : [২] বরগুনার পাথরঘাটায় একটি হরিণের মাথা ও ২ টি চামড়া উদ্ধার করেছে পাথরঘাটা কোস্টগার্ড। শনিবার (৩০ মে) সকালে পাথরঘাটা বনবিভাগের কাছে এগুলো হস্তান্তর করা হয়। এর আগে শনিবার ভোররাতে উপজেলার বাদুরতলা এলাকার বিশখালী নদীর খালের পাড় থেকে প্লাস্টিকের ব্যাগভর্তি হরিণের একটি মাথা ও ২ টি চামড়া পাওয়া যায়।

[৩] কোস্টগার্ড পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. মেহেদি জানান, হরিণের চামড়া ও মাথা পাচার হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় কোস্টগার্ড। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে পাচাঁরকারিরা পালিয়ে যায়। এসময় বাদুরতলা এলাকার বিশখালী নদীর খালের পাড় থেকে একটি ব্যাগভর্তি হরিণের মাথা ও দুটি চামড়া উদ্ধার করা হয়।

[৪] এ বিষয় বনবিভাগের পাথরঘাটা রেঞ্জ কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, পটুয়াখালী বিভাগীয় বন কর্মকর্তাকে জানিয়ে বনবিভাগ থেকে থানায় একটি মামলা করা হয়েছে। হরিণের চামড়া দুটি আলামত হিসেবে সংরক্ষন করে রাখা হয়েছে, মাথাটি মাটি চাপা দিয়ে নষ্ট করা হয়েছে।

  • সর্বশেষ