শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ৩০ মে, ২০২০, ০৪:২৭ সকাল
আপডেট : ৩০ মে, ২০২০, ০৪:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাড়ছে যমুনার পানি, প্লাবিত হচ্ছে সিরাজগঞ্জের চরাঞ্চল

ডেস্ক রিপোর্ট : [২] এতে যমুনা অধ্যুষিত চরাঞ্চলের নিম্নভূমি প্লাবিত হয়ে তলিয়ে যাচ্ছে শত শত একর ফসলি জমি। উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও কয়েকদিনের টানা বর্ষণে দ্রুতগতিতে বাড়ছে যমুনা নদীর পানি।

[৩] শুক্রবার বিকেলে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী এ কে এম রফিকুল ইসলাম বলেন, গত কয়েক বছরে যমুনায় এত দ্রুতগতিতে পানি বাড়তে দেখা যায়নি। এক সপ্তাহের ব্যবধানে ৩ দশমিক ৭৭ মিটার পানি বেড়েছে।

[৪] শুক্রবার সকালে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধের হার্ডপয়েন্ট এলাকায় যমুনার পানি প্রবাহ রেকর্ড করা হয়েছে ১১ দশমিক ৭৯ মিটার। অথচ এক সপ্তাহ আগে গত শুক্রবার (২২ মে) পানি প্রবাহ রেকর্ড করা হয়েছিল ৮ দশমিক ০২ মিটার।

[৫] তিনি আরও বলেন, এখনো বিপদসীমার এক দশমিক ৫৬ মিটার নিচ দিয়ে যমুনার পানি প্রবাহিত হচ্ছে। তবে আরও ২/৩ দিন পানি বাড়ার আশঙ্কা রয়েছে। এরপর থেকে আবার কমতে পারে।

[৬] যমুনার পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে শাহজাদপুর উপজেলার সোনাতনী, জালালপুর কৈজুরী, সদর উপজেলার কাওয়াকোলা, মেছড়া, কাজিপুরের খাসরাজবাড়ী, মাইজবাড়ী, তেকানি, নাটুয়ারপাড়া, চর গিরিশ ও নিশ্চিন্তপুর এবং চৌহালীর স্থল, ঘোড়জান, সদিয়া চাঁদপুর ইউনিয়নের নিম্নভুমি প্লাবিত হয়েছে।

[৭] সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক (ডিডি) মো. হাবিবুল হক জানান, চরাঞ্চলের ৯০ একর জমির পাট, ৫০ একর জমির তিল সম্পূর্ণরূপে তলিয়ে গেছে। এছাড়াও টানা বৃষ্টির ফলে ৫৮০ একর জমির সবজি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। অনেক জমির পাকা ধান তলিয়ে গেছে। পানির মধ্যে থেকেই কৃষকেরা ধান কেটে ঘরে তুলছেন। বাংলানিউজ২৪

  • সর্বশেষ
  • জনপ্রিয়