শিরোনাম
◈ যশোর সীমান্তে আবারো আগ্নেয়াস্ত্রের চালান আটক ◈ ১২ ফেব্রুয়ারির নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে : তারেক রহমান ◈ বিশ্বকা‌পের উ‌দ্বোধনী ম‌্যা‌চে পরাজ‌য়ের দ্বারপ্রা‌ন্তে থাকা পা‌কিস্তান‌কে জয় এ‌নে দি‌লেন ফা‌হিম আশরাফ ◈ চট্টগ্রাম বন্দরে কাল থেকে লাগাতার ধর্মঘট, বহির্নোঙরেও কাজ বন্ধের ঘোষণা ◈ জনগণকে সঙ্গে নিয়েই দেশ এগিয়ে নিতে চাই: তারেক রহমান ◈ মিয়ানমার সংলগ্ন সীমান্তে গুলিবিদ্ধ সেই শিশু মারা গেছে ◈ জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোট, নৌকা সমর্থকসহ যেসব 'ফ্যাক্টর' হিসাব পাল্টে দিতে পারে ◈ সূর্যের তীব্র ক্ষোভে বিপদের আশঙ্কা, ভারতে বড় ধরনের রেডিও ব্ল্যাকআউটের সতর্কবার্তা ইসরোর ◈ নির্বাচন উপলক্ষে দুই দিন বন্ধ থাকবে দেশের সব বাণিজ্যবিতান ও শপিংমল ◈ যুক্তরাস্ট্র ও অ‌স্ট্রেলিয়াসহ বি‌ভিন্ন দে‌শে যেতে বাংলাদেশিদের 'ভিসা সংকট' কাটছে না কেন? 

প্রকাশিত : ২৮ মে, ২০২০, ০৫:০১ সকাল
আপডেট : ২৮ মে, ২০২০, ০৫:০১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনায় ঈশ্বরদীর জাসদ সভাপতির মৃত্যু

রিয়াদ ইসলাম, ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : [২] করোনাভাইরাসে আক্রান্ত হয়ে জাসদ নেতা বীরমুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা বাচ্চু (৬৮) মারা গেছেন।

[৩] বুধবার (২৮ মে) রাত সাড়ে ১২টার দিকে ঢাকার কুর্মিটোলা জেনারেল হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ঈশ্বরদী উপজেলা জাসদের সভাপতি ও ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস পদে ছিলেন।

[৪] এ বিষয়ে নিহতের ছেলে তন্ময় সাংবাদিকদের জানান, গেল ৫ মে তিনি কিডনি রোগ ও উচ্চ রক্তচাপ নিয়ে ঢাকা স্কয়ার হাসপাতালে ভর্তি হন। সেখানে ১১ মে চিকিৎসাধীন অবস্থায় তাঁর করোনাভাইরাস পজিটিভ আসলে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেয়া হয়। অবস্থার অবনতি হলে তাঁকে ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ) ভর্তি করা হয়। এরপর চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে তিনি মারা যান। এছাড়াও দীর্ঘদিন থেকে সে ডায়াবেটিসে আক্রান্ত ছিল।

[৫] প্রয়াত বাচ্চুর মরদেহ দাফনের জন্য মিরপুর বুদ্ধিজীবি কবরস্থানে আনা হচ্ছে। তিনি ঈশ্বরদী শহরের বিমানবন্দর সড়কের রহিমপুরের খলিলের মোড় এলাকার বাসিন্দা। তাঁর স্ত্রী ও দুই ছেলে রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়