শিরোনাম
◈ একটি গবেষণা রকেট যেভাবে পারমাণবিক যুদ্ধ বাধিয়ে ফেলেছিল প্রায় ◈ এক হালি ডিমের দামেও মিলছে না একটি লেবু ◈ দুর্বল উলভসকে হারা‌তে পার‌লো না আর্সেনাল ◈ ইমরান খা‌নের অসুস্থতা নিয়ে পাকিস্তান সরকারকে তোপ সৌরভ গাঙ্গু‌লির, উদ্বেগে আজহারও ◈ রাজনৈতিক চ্যালেঞ্জ কতটা মোকাবেলা করতে পারবে বিএনপি সরকার? ◈ ভারতের আন্তর্জাতিক নৌ মহড়ায় বাংলাদেশ, ৭০ দেশের নৌবাহিনীর অংশগ্রহণ ◈ যে কারণে অস্ট্রেলিয়ায় গিয়ে হোটেলের বাসন মাজতে হলো হ‌কি খেলোয়াড়দের ◈ আজ বাংলামোটরে জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি ◈ রমজানে মেট্রোরেল চলবে নতুন সময়সূচিতে, ট্রেনে ইফতার করা নিয়ে যা বললো কর্তৃপক্ষ ◈ শেখ বশিরউদ্দীনকে বিমানের চেয়ারম্যান পদ থেকে অব্যাহতি দিলো সরকার

প্রকাশিত : ২৮ মে, ২০২০, ০১:০৮ রাত
আপডেট : ২৮ মে, ২০২০, ০১:০৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শিল্প সচিবের দায়িত্ব নিলেন কে এম আলী আজম

মো. আখতারুজ্জামান : [২] শিল্প মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে যোগদান করেছেন কে এম আলী আজম। বুধবার তিনি আনুষ্ঠানিকভাবে বিদায়ী শিল্পসচিব মো. আবদুল হালিমের কাছ থেকে দায়িত্ব বুঝে নেন।

[৩] শিল্প মন্ত্রণালয়ের উপপ্রধান তথ্য অফিসার মো. আবদুল জলিল স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

[৪] দায়িত্বভার হস্তান্তর উপলক্ষে নতুন যোগদানকৃত সচিব কে এম আলী আজমের সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। শিল্প মন্ত্রণালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন। এতে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বিশেষ অতিথি ছিলেন।

[৫] আলী আজম বাগেরহাটের মোল্লার হাট উপজেলার উদয়পুর গ্রামে এক সমভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। শিল্প মন্ত্রণালয়ের যোগদানের পূর্বে তিনি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব পালন করেন।

[৬] এছাড়া দীর্ঘ কর্মময় জীবনে তিনি ঢাকা বিভাগের কমিশনারসহ মাঠ প্রশাসনের বিভিন্ন স্তরে এবং সরকারের অন্যান্য গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

[৭] কে এম আলী আজম ১৯৮৯ সালের ২০ ডিসেম্বর বাংলাদেশ সিভিল সার্ভিসে সহকারি কমিশনার হিসেবে যোগদান করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়