শিরোনাম
◈ কুমিল্লার লাকসামে কর্ণফুলী এক্সপ্রেসের ৩ বগি লাইনচ্যুত, আপলাইনে ট্রেন চলাচল বন্ধ ◈ সব ধর্মের মানুষের সমান নাগরিক অধিকার নিশ্চিত করতে জাতীয় কমিটি গঠনের আহ্বান রাষ্ট্রপতির ◈ যুদ্ধ এড়াতে ইরান-যুক্তরাষ্ট্রকে পাকিস্তান ও কাতারের নতুন মধ্যস্থতা প্রস্তাব ◈ সন্ধ‌্যায় বাংলা‌দেশ-আফগা‌নিস্তান মু‌খোমু‌খি, ফাইনালে যেতে টাইগার‌দের সামনে কঠিন সমীকরণ ◈ ৫০ হাজার রুপি পুরস্কার ঘোষণার পর সেই নারী কনটেন্ট ক্রিয়েটর গ্রেফতার ◈ বাংলাদেশ-নেপালের সরকার পরিবর্তনের আন্দোলনের সঙ্গে ভারতের বিক্ষোভের তুলনা নাকচ করলেন অভিজিৎ দিপকে ◈ নগদনির্ভর লেনদেনে বছরে ৯৩ হাজার কোটি টাকার রাজস্ব হারাচ্ছে সরকার ◈ মা‌ছের পোনা কিন‌তে খরচ ২ কো‌টি ৯০ লাখ টাকা, সেই পোনা বাঁও‌রে ছাড়তে খরচ ৪৫ কোটি: মৎস্যসম্পদ ব্যবস্থাপনা প্রকল্প ◈ প্রটোকল ভেঙে প্রধানমন্ত্রীর কাছে এগিয়ে যাওয়ার পরই বদলি রাজশাহীর বিভাগীয় কমিশনার (ভিডিও) ◈ বিশ্বজুড়ে ভয়ংকর ‘তাপঝড়’, প্রভাব পড়েছে পৃথিবীর ৮৫ শতাংশ এলাকায়

প্রকাশিত : ২৭ মে, ২০২০, ০৮:৪৭ সকাল
আপডেট : ২৭ মে, ২০২০, ০৮:৪৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জাফরুল্লাহর খোঁজ নিলেন খালেদা, পাঠালেন ফুল-ফল

ডেস্ক রিপোর্ট : [২] করোনায় আক্রান্ত গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর খোঁজ নিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জানা যায়, ফোন দিয়ে তাকে পাননি খালেদা। ঘুমিয়ে থাকায় ফোন ধরতে পারেননি জাফরুল্লাহ চৌধুরী। পরে সন্ধ্যার দিকে খালেদা জিয়ার বাসা থেকে জাফরুল্লাহ চৌধুরীর জন্য কিছু ফল ও একগুচ্ছ ফুল পাঠানো হয় ঈদের শুভেচ্ছা এবং তার দ্রুত সুস্থতা কামনায়।

[৩]বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে মঙ্গলবার ( ২৬ মে) সন্ধ্যার পর প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার ও শায়রুল কবীর খান খালেদা জিয়ার পক্ষ থেকে দেয়া ঈদের শুভেচ্ছা ও ফল ধানমন্ডির গণস্বাস্থ্য কার্যালয়ে পৌঁছে দেয়া হয়।

[৪]এ বিষয়ে জানতে চাইলে শায়রুল কবীর খান বিষয়টি ‘জানেন না’ বলে অস্বীকার করেন। তবে শামসুদ্দিন দিদার বলেন, ‘কী পাঠানো হচ্ছে জানি না, হয়তো কিছু পাঠানো হচ্ছে। আমি ধানমন্ডি গণস্বাস্থ্য কেন্দ্রে দিকে যাচ্ছি।’ পরে শামসুদ্দিন দিদার গণমাধ্যমের কাছে স্বীকার করেন, অসুস্থ জাফরুল্লাহ চৌধুরীর জন্য কিছু ফল এবং ঈদের শুভেচ্ছা হিসেবে একগুচ্ছ ফুল পাঠিয়েছেন বিএনপি চেয়ারপারসন।

[৫]সংশ্লিষ্ট সূত্র জানায়, খালেদা জিয়া অসুস্থ জাফরুল্লাহ চৌধুরীকে বিকেলে ফোন করেছিলেন। কিন্তু জাফরুল্লাহ চৌধুরী ঘুমিয়ে থাকায় খালেদা জিয়া তার সঙ্গে কথা বলতে পারেননি। তারপরই খালেদা জিয়ার তিনজন প্রতিনিধি জাফরুল্লাহ চৌধুরীর ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রের উদ্দেশে রওনা হন। খালেদা জিয়ার ফোন করা প্রসঙ্গে শামসুদ্দিন দিদার বলেন, ম্যাডাম ফোন দিয়েছিলেন কিন্তু তিনি ধরেননি। আশা করি গণস্বাস্থ্য কেন্দ্রে গিয়ে ম্যাডামের সঙ্গে তাকে (জাফরুল্লাহ চৌধুরী) কথা বলিয়ে দেব।

[৬]সোমবার গণস্বাস্থ্য কেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী করোনাভাইরাসে আক্রান্ত হন। গণস্বাস্থ্য কেন্দ্রের ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা হলে তার করোনা পজিটিভ আসে। গত ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাস শনাক্ত হওয়ার কিছুদিন পর থেকে এই ভাইরাস শনাক্তরণে কিট উদ্ভাবনে নামে গণস্বাস্থ্য কেন্দ্র। ড. বিজন কুমার শীলের নেতৃত্বে বিজ্ঞানীদের একটি দল তা উদ্ভাবনও করেছে।

[৮]উদ্ভাবিত এ কিটের সক্ষমতা যাচাই চলছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)। এ পরীক্ষায় সফলতা পেলে কিট ব্যবহারের অনুমোদন দেবে ঔষধ প্রশাসন অধিদফতর। তারপরই গণস্বাস্থ্য তাদের উদ্ভাবিত কিট সবার করোনা পরীক্ষায় ব্যবহার করা যাবে। এ কিট উদ্ভাবন প্রক্রিয়া মিডিয়াসহ বিভিন্ন পর্যায়ে যোগাযোগের সমন্বয় করে আসছিলেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

পূর্বপশ্চিমবিডি

  • সর্বশেষ