শিরোনাম
◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও) ◈ নির্বাচনের জন্য সহায়ক পরিবেশ রয়েছে, চাপ নেই: নির্বাচন কমিশনার মাছউদ

প্রকাশিত : ২৪ মে, ২০২০, ০৭:০৬ সকাল
আপডেট : ২৪ মে, ২০২০, ০৭:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শেবাচিম থেকে পালিয়ে দৌলতখানে এলেন করোনা রোগী

দৌলতখান(ভোলা)প্রতিনিধি : [২] করোনাভাইরাস আক্রান্ত এক বৃদ্ধ (৬০) বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম) থেকে পালিয়ে ভোলার দৌলতখানে তার গ্রামের বাড়িতে এসেছে। খবর পেয়ে দৌলতখান থানা পুলিশ ওউপজেলা স্বাস্থ্য বিভাগ তার বাড়িতে গিয়ে তাকে হোম আইসোলেশন করেছে।

[৩] জানা যায়, গত সোমবার(১১মে) ওই বৃদ্ধ জ্বর, সর্দি, কাশি ও গলাব্যথা অনুভব করলে ভোলা সদর হাসপাতাল তার নমুনা সংগ্রহ করে ঢাকার রোগতত্ব ও গবেষণা ইনষ্টিটিউট( আইইডিসিআর) এ পাঠায়। এরপর বুধবার (১৩ মে) তার করোনা রিপোর্ট পজেটিভ আসে। পরে তাকে দৌলতখান হাসপাতালের আইসোলেশন ইউনিটে ভর্তি করলে অবস্থার অবনতি ঘটলে উপজেলা স্বাস্থ্য বিভাগ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম) এ পাঠায়। এরপর শনিবার(২৩মে) বৃদ্ধ সেখান থেকে পালিয়ে আসেন।

[৪] দৌলতখান উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনিছুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, শনিবার(২৩মে) ওই বৃদ্ধ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম) থেকে পালিয়ে আসে। খবরপেয়ে তার বাড়িতে গিয়ে তাকে হোম আইসোলেশন করা হয়েছে। করোনা আক্রান্ত বৃদ্ধ এখন অনেকটা সুস্থ আছেন।

[৫] দৌলতখান উপজেলা নির্বাহী কর্মকর্তা জীতেন্দ্র কুমার নাথ বলেন, করোনাভাইরাসে আক্রান্ত পালিয়ে আসা বৃদ্ধকে বাড়িতে রেখে চিকিৎসা দেওয়া হবে। সম্পাদনা : জেরিন আহমদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়