শিরোনাম
◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইন, ৩ দিন অফলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা! ◈ আবাসন খাতে কালো টাকা বিনিয়োগের সুযোগ চায় রিহ্যাব, এনবিআরের ‘না’ ◈ চাহিদা মেটাতে ১১ কার্গো এলএনজি আমদানি করছে সরকার ◈ গত দুদিনে দুবার দাম বাড়ার পর আজ আবার কমেছে স্বর্ণের দাম! ◈ এডহক ক‌মি‌টির সদস‌্যদের ম‌ধ্যে বণ্টন হলো বিসিবির স্ট্যান্ডিং কমিটি, কে পেলেন কোন দায়িত্ব ◈ বাংলা‌দেশ-ভারত সম্প‌র্কে অস্ব‌স্তির কারণ হ‌তে পা‌রে আওয়ামী লীগ! ◈ বিদেশি তারকাদের তুলোধোনা, আই‌পিএ‌লে দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুললেন সু‌নিল গাভাস্কার ◈ গ্রিনল্যান্ড দখলের ইঙ্গিত ফের দিলেন ট্রাম্প, ন্যাটোকে হুঁশিয়ারি ◈ বিদ্যুৎ সাশ্রয়ের জন‌্য দিনের আলোয় হবে বাংলা‌দেশ-নিউজিল্যান্ড সিরিজ

প্রকাশিত : ২৩ মে, ২০২০, ০৯:৫৩ সকাল
আপডেট : ২৩ মে, ২০২০, ০৯:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টঙ্গীতে র‍্যাবের সাথে বন্দুকযুদ্ধে সন্ত্রাসী নিহত, সাধারণ মানুষের মধ্যে স্বস্তি

এফ এ নয়ন, গাজীপুর প্রতিনিধি: [২] শুক্রবার রাত সাড়ে ৮ টায় র‍্যাবের সাথে বন্দুক যুদ্ধে টঙ্গীর শীর্ষ সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী হাসান (৩০) নিহত হয়েছে।

[৩] এসময় র‍্যাবের২ সদস্য আহত হয়েছে । আহতদের শহীদ আহসান উল্লাহ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে । ঘটনাস্থল থেকে র‍্যাব অস্ত্র, গুলি ও বিপুল পরিমান ইয়াবা উদ্ধার করেছে ।

[৪] র‍্যাব -১ এর সূত্রে জানা যায়, রাত সাড়ে আট টায় টঙ্গীর মাজার বস্তির পাশে বালু মাঠে এক দল সন্ত্রাসী মাদক বেচাকেনা করছে এমন খবরের ভিত্তিতে র‍্যাবের-১ এর একটি দল সেখানে অভিযান চালালে তাদের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা র‍্যাবের সদস্যদের লক্ষ্য করে গুলি চালায় । পরে আত্মরক্ষার্থে র‍্যাবের পাল্টা গুলি ছুড়লে হাসান গুলিবিদ্ধ হয়ে ঘটনস্থলে মারা যায়।

[৫] ঘটনাস্থল থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও বিপুল পরিমান উদ্ধার করে র‍্যাব । ঘটনার পরপরই টঙ্গী পশ্চিম থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। হাসানের বিরুদ্ধে অস্ত্র, হত্যা, ধর্ষণ, মাদক আইনে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানাসহ বিভিন্ন থানায় ১৮/২০টি মামলা রয়েছে ।

[৬] এদিকে র‍্যাব -১ এর এই কাজে সাধারণ মানুষের মাঝে খুশির হাওয়া বইছে। বৃহস্পতিবার রাতে শিশু চাঁদনী ধর্ষণকারী কে র‍্যাব -১ সাথে বন্দুকযুদ্ধে নিহত হওয়ার পর পরই শুক্রবার রাতে আরো একটি বন্ধকযুদ্বে সন্ত্রাসী হাসান নিহত হয়। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়