শিরোনাম
◈ ২১৪ কোটি টাকায় নির্মিত কক্সবাজার ‘আইকনিক’ স্টেশন ইজারা নিতে ব্যবসায়ীদের অনাগ্রহ! ◈ যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা বৈঠক হতে পারে বৃহস্পতিবারই ◈ বৈদেশিক ঋণে চাপের মুখে সরকার, পাঁচ বছরে পরিশোধ করতে হবে ২৬ বিলিয়ন ডলার ◈ মার্কিন অবরোধ উপেক্ষা করে হরমুজ পার হলো চীনা জাহাজ ◈ হেল্পার ছিলেন চালকের আসনে, কুমিল্লার দাউদকান্দিতে চালবোঝাই ট্রাক খাদে, নিহত ৭ ◈ ১৪০ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী ‘সুপার এল নিনো’র দিকে এগোচ্ছে বিশ্ব, শঙ্কায় আবহাওয়াবিদরা! ◈ ১৩ দিনেই নেপালকে পুরোপুরি বদলে দিলেন নতুন প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ (ভিডিও) ◈ বাংলাদেশে প্রথমবার হজযাত্রীদের 'নুসুক কার্ড' বিতরণ শুরু ◈ ইসরায়েলের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের হুমকি এরদোয়ানের, উত্তেজনা বাড়ছে মধ্যপ্রাচ্যে ◈ বর্ণিল আয়োজনে শুরু বৈশাখী শোভাযাত্রা, ঢাবিতে উৎসবের ঢল

প্রকাশিত : ২৩ মে, ২০২০, ০৯:৩৯ সকাল
আপডেট : ২৩ মে, ২০২০, ০৯:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহী সিটি করপোরেশনে দেখা মিললো বিরল প্রজাতির নাগলিঙ্গম ফুলের গাছ! (ভিডিও)

মুসবা তিন্নি : [২] বিরল প্রজাতির ফুল নাগলিঙ্গম, এই ফুলটি সচরাচর খুব একটা এখন দেখা যায় না। এটি বাংলাদেশ থেকে প্রায় হারিয়ে যেতে বসেছে।

[৩] শনিবার সকালে হঠাৎ রাজশাহী সিটি কর্পোরেশনের ভেতরে এই বিরল প্রজাতির গাছ সহ ফুলটি চোখে পড়লো। রাজশাহী সিটি কর্পোরেশনের মূল গেট দিয়ে না গিয়ে দ্বিতীয় গেট দিয়ে ভেতরে ঢুকলে সামনেই চোখে পড়বে গাছটি।

[৩] নাগলিঙ্গম বা হাতির জোলাপ এক প্রকার বৃক্ষ এবং এর ফুল রয়েছে। এর আদি নিবাস মধ্য ও দক্ষিণ আমেরিকার বনাঞ্চলে। এটি পৃথিবীর অনেক জায়গায় চাষ করা হয়। বাংলাদেশে বলধা গার্ডেন, রমনা পার্ক, নটর ডেম কলেজ ঢাকা, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, টংগী, শ্রীমঙ্গলের বাংলাদেশ চা গবেষণা ইন্সটিটিউট, বরিশালের বিএম কলেজ, ময়মনসিংহের মহিলা শিক্ষক প্রশিক্ষণ কলেজ, গফরগাঁও সরকারি কলেজ, গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়, রাজশাহী সিটি করপোরেশসহ সারাদেশ আনুমানিক ৫১টি গাছ রয়েছে।

[৪] ৮০ ফুট পর্যন্ত লম্বা হওয়া এই গাছটির ফল থেকে বিশেষ প্রক্রিয়ায় বীজ সংগ্রহ করে তা রোপণ করতে হয়। মোটামুটি একটা গাছ হতে সময় লাগে পাঁচ বছরের মতো আর নাগলিঙ্গমের ফুল দেখতে অপেক্ষা করতে হবে প্রায় ১০ বছর।

[৫] দেশে নাগলিঙ্গমের সম্ভাবনা ও সম্প্রসারণের ব্যাপারে জানতে চাইলে রাজশাহী কৃষি অধিদপ্তরের উপপরিচালক শামসুল হক জানান, উন্নত বিশ্বে দুর্লভ ফুল থেকেই বিখ্যাত সব পারফিউম তৈরি হয়। এক্ষেত্রে সুগন্ধী শিল্পে আমাদের দেশে নাগলিঙ্গমের সম্ভাবনা অনেক বেশি। সম্প্রতি অনেক দেশেই নাগলিঙ্গম থেকে পারফিউম তৈরি হচ্ছে। নাগলিঙ্গমের ফলগুলো দেশীয় বেলের মতো গোল ও কিছুটা বড়, যা হাতির বেশ প্রিয় খাবার। তবে রাজশাহী অঞ্চলে এটি তেমনভাবে সংরক্ষণ করা হয়না, যেটুকু দেখা যায় সেটাকে সৌভাগ্য ধরে নিতে হবে।

https://m.facebook.com/story.php?story_fbid=2892653580789065&id=100001333538153

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়