শিরোনাম
◈ খাটের নিচে ছেলে, ছাদে স্ত্রী-মেয়ে; অবসরপ্রাপ্ত শিক্ষকের বাড়িতে ৪ লাশ ◈ এআইয়ের কাছে কখনোই চাইবেন না এই ৫ পরামর্শ ◈ সকালের মধ্যে দেশের ৭ জেলায় ঝরতে পারে বৃষ্টি ◈ সৌদি-তুর্কি-পাকিস্তানের জোটে যোগ দেয়ার বিষয়ে বাংলাদেশের অবস্থান ‘ইতিবাচক’: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ◈ ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বৃটেনে পুলিশ কর্মকর্তাসহ সাতজন নিহত ◈ বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী ভারত-যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: বাণিজ্যমন্ত্রী ◈ কলকাতার ৭ বাংলাদেশি নিহত: সেই হোটেল মালিক গ্রেপ্তার ◈ পর্তুগালে একের পর এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু, ১৫ দিনে প্রাণ গেল ৪ জনের ◈ ধানের তুষ পুড়িয়ে গ্যাস উৎপাদন, বিকল্প জ্বালানিতে চলছে বস্ত্রকল! ◈ রশি ছিঁড়ে সাগরে পড়ে আহত চট্টগ্রাম বন্দরের পাইলট, তদন্তে জাহাজের গাফিলতির অভিযোগ; বিদেশি জাহাজ আটক

প্রকাশিত : ২০ মে, ২০২০, ১০:১৫ দুপুর
আপডেট : ২০ মে, ২০২০, ১০:১৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজশাহী অঞ্চলেও সাইক্লোন আম্ফান আঘাত হানবে!

মুসবা তিন্নি : [২] বুধবার সকাল থেকেই রাজশাহী অঞ্চলে সাইক্লোন আম্ফানের উপস্থিতি লক্ষ করা যাচ্ছে প্রচুর বৃষ্টিসহ দমকা বাতাস হচ্ছে, স্থানীয় আবহাওয়াবিদদের মতে এটি বাড়বে ১০০ কিলোমিটার গতিতে।

[৩] ফসলের ক্ষতি হবার আশংকা আছে। বড় গাছপালা এবং কাচা ঘরবাড়ি ভেঙে পড়তে পারে। বজ্রপাত হবে। আইলার সময় রাজশাহী অঞ্চলে ব্যাপক ক্ষতি হয়েছিলো। যা অনেকের ধারণার বাইরে ছিলো।

[৪] সাইক্লোনের গতিপথ থেকে ধারণা করা যায়, চট্টগ্রাম-কক্সবাজার অঞ্চলের চেয়ে রাজশাহী অঞ্চলে (পাবনা, সিরাজগঞ্জে আরও বেশি) ক্ষতি অনেক বেশি হতে পারে।

[৫] সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের এবং সাবধানতা নেবার জন্য অনুরোধ করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম।

[৬] এদিকে ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজশাহীতে আজ সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। পরে বেলা ১১ টার দিকে শুরু হয় অনেকটা ঝড়ো হওয়া সঙ্গে মুষলধারে বৃষ্টিপাত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়