শিরোনাম
◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ ◈ সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড ২১৯৩ জন ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য ◈ হুতিরা কারা, কেন সৌদি আরবের সঙ্গে তাদের দীর্ঘদিনের লড়াই? ◈ টেস্ট ক্রিকে‌টে পেস বো‌লিং‌য়ে হাসান মাহমুদের নতুন অধ‌্যা‌য়ের সূচনা ◈ নেপালে আবারও আকস্মিক বন্যায় ৩৫ বাড়িঘর-সেতু বিধ্বস্ত, ক্ষতিগ্রস্ত জলবিদ্যুৎ কেন্দ্র: নিরাপদে সরছেন বাসিন্দারা

প্রকাশিত : ২০ মে, ২০২০, ০১:৩৯ রাত
আপডেট : ২০ মে, ২০২০, ০১:৩৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুলিয়ায় তিন কারখানার ৬৩৫ জন পোশাক শ্রমিক ছাঁটাইয়ে প্রতিবাদ ও বকেয়া পরিশোধের দাবিতে প্রতীকী অনশন

শরীফ শাওন : [২] আশুলিয়ার হ্যাং টং বিডি লিমিটেড, আইডিএস গ্রুপ ফ্যাশন ফোরাম লিমিটেড ও সিনহা নিট ডেনিম লিমিড কারখানার শ্রমিকরা এ কর্মসূচি পালন করেন।

[৩] মঙ্গলবার (১৯ মে) সকালে আশুলিয়া প্রেসক্লাবের সামনে প্রতীকী অনশনকালে শ্রমিকরা বন্ধ কারখানা খোলার দাবি জানান।

[৪] শ্রমিকরা জানান, বিনা নোটিশে হ্যাং টং বিডি লিমিটেড ৩৫০ জন, আইডিএস গ্রুপ ফ্যাশন ফোরাম লিমিটেডে ১৮৫ জন ও সিনহা নিট ডেনিম লিমিটেডের ১০০ জন শ্রমিককে ছাঁটাই করে কারখানা কর্তৃপক্ষ। এসময় শ্রম আইন অনুযায়ী তাদের পাওনা বেতন ভাতা পরিশোধ করা হয়নি।

[৫] তারা বলেন, বেতন ভাতা না পাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন পোশাক শ্রমিকরা। বাসায় খাবার না থাকা, দোকান বাকি ও বাসা ভাড়া দিতে না পেরে আজ এই প্রতীকী অনশনে যেতে বাধ্য হয়েছি।

  • সর্বশেষ