শিরোনাম
◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত ◈ ভারতের দিল্লিতে যন্তর মন্তরে লোহার গেট ও পুলিশের ব্যারিকেড টপকে বিক্ষোভ, আটক আশুতোষ-সৌরভসহ নেতাকর্মীরা (ভিডিও) ◈ শিশুর ডিএনএ টেস্টের দাবি, বাংলাদেশে চাইলেই কি এই টেস্ট করা যায়? ◈ দুর্গাপূজা ঘিরে সীমান্তে মোতায়েন হচ্ছে ১০ হাজার বিজিবি ◈ নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. ইউনূসকে হেনস্তা(ভিডিও) ◈ সচিবালয়ে প্রবেশে কড়াকড়ি, দুপুর ১২টার আগে ঢুকতে পারবেন না দর্শনার্থীরা ◈ ছয় ব্যাংকে চট্টগ্রাম বন্দরের ১২০০ কোটি টাকা আটকা, ফেরত পাওয়া নিয়ে শঙ্কা ◈ ঢাকা-রিয়াদ রুটে ১৭ অক্টোবর পর্যন্ত বিমানের সব ফ্লাইট স্থগিত ◈ সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা, ছবি-ভিডিও প্রকাশে নিষেধাজ্ঞা ◈ পুরান ঢাকার চকবাজারে ৮ ঘণ্টা পরও নিয়ন্ত্রণে আসেনি আগুন, কাজ করছে ১০ ইউনিট

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৫, ০৯:৪৮ সকাল
আপডেট : ২৭ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নিষেধাজ্ঞা শেষে আজ থেকে কেওক্রাডং ভ্রমণে অনুমতি, মানতে হবে শর্ত

দেশের দ্বিতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গ কেওক্রাডং পর্যটনকেন্দ্র আগামীকাল (১ অক্টোবর) থেকে পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। তবে পর্যটকদের কিছু শর্ত মানতে হবে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) জেলা প্রশাসক (ডিসি) শামীম আরা রিনি স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়েছে।

গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রুমা উপজেলার কেওক্রাডংসহ যেসব পর্যটনকেন্দ্র উন্মুক্ত ঘোষণা করা হয়েছে, শুধু সেসব জায়গায় পর্যটকদের ভ্রমণের অনুমতি থাকবে। এর বাইরে অন্যান্য স্থানে পর্যটকদের যাতায়াত নিষিদ্ধ এবং কিছু শর্ত মেনে পর্বতশৃঙ্গ কেওক্রাডংয়ে ভ্রমণ করতে পারবে।

জেলা আইনশৃঙ্খলা রক্ষা ও সমন্বয়-সংক্রান্ত কোর কমিটির ২১ সেপ্টেম্বরের সভার সিদ্ধান্ত, রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) চিঠি এবং বান্দরবান রিজিওনের সেনানিবাস থেকে পাঠানো চিঠির আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে।

Advertisement

শর্তগুলো হলো—

ক. সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় রুমা উপজেলার যেসব পর্যটনকেন্দ্র উন্মুক্ত করা হয়েছে সেসব পর্যটনকেন্দ্র ব্যতীত উপজেলার অন্য জায়গায় পর্যটকদের গমনাগমন নিষিদ্ধ থাকবে।

খ. জেলা বা উপজেলা প্রশাসনের নিবন্ধিত ট্যুর গাইড ব্যতীত ভ্রমণ করা যাবে না।

গ. পর্যটনকেন্দ্র-সংশ্লিষ্ট চেকপোস্ট বা পর্যটন তথ্যসেবা কেন্দ্রে চাহিত তথ্য অবশ্যই সরবরাহ করতে হবে।

ঘ. পর্যটক কর্তৃক উপর্যুক্ত নির্দেশনাসমূহ অমান্য করা হলে তৎক্ষণাৎ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বা নিকটবর্তী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবগত করতে হবে।

ঙ. পাহাড়ি রাস্তায় চলাচলের অনুপযোগী ও ফিটনেসবিহীন সব যানবাহন উল্লিখিত পর্যটনকেন্দ্রসমূহে চলাচল নিষিদ্ধ থাকবে এবং পর্যটকবাহী সব যানবাহন চলাচল নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করবে।

চ. অযাচিত যেকোনো ঘটনা ঘটলে সংশ্লিষ্ট পর্যটন সংস্থার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে এবং পর্যটনশিল্পের ওপর পুনরায় নিষেধাজ্ঞা আরোপ করা হবে।

গত বছরের ২ ও ৩ এপ্রিল বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় ব্যাংক ডাকাতি, ১৪টি অস্ত্র লুট, ব্যাংক ম্যানেজার অপহরণ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনা ঘটে। এর পর থেকে মূলত জেলার বিভিন্ন উপজেলা ভ্রমণে পর্যটকদের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়, সেই সঙ্গে কেওক্রাডংয়ে ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। সূত্র: আরটিভি