শিরোনাম
◈ রোহিঙ্গা সংকটে পরিবেশ-অর্থনীতিতে বড় চাপ, বাড়ছে মাদক ও চোরাচালান: সেনাপ্রধান ◈ বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল, পেলেন ২৫৫ ভোট ◈ ১৫ সেপ্টেম্বরের মধ্যে সব সরকারি কমিটি হালনাগাদের নির্দেশ ◈ সৌদি আরবের মক্কার আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাংলাদেশি হাফেজ নুরুদ্দিন জাকারিয়া ◈ রাষ্ট্রপতি নির্বাচন: ‘রাজনৈতিক বার্তা দিতেই অংশগ্রহণ’, বললেন বিরোধীদলীয় চিফ হুইপ ◈ কলকাতার আগুনে প্রাণহানি: ‘যা যা করার আছে, নিশ্চয়ই করব’ ◈ সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন: ভবিষ্যৎ রাষ্ট্রপতি নির্বাচনে আসছে নতুন বিধান ◈ পেছনের পর এবার সামনেও নম্বর প্লেট, মোটরসাইকেলে আসছে নতুন নিয়ম ◈ ৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট, সংসদে ভোট দিলেন তারেক রহমান ও মির্জা ফখরুল ◈ লা লিগায় দারুণ সূচনা  অ্যাটলেটিকো মাদ্রিদের

প্রকাশিত : ১৯ মে, ২০২০, ১১:৩৪ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২০, ১১:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]আজ তামিমের শো’তে বিশেষ অতিথি ওয়াসিম আকরাম, থাকবেন দেশের তিন সাবেকও

আক্তারুজ্জামান : [২] এ কি শুরু করলেন তামিম ইকবাল! ঘরে বন্দী থাকা অবস্থাতেই ভক্তদের একের পর এক চমক দিয়েই যাচ্ছেন খান সাহেব। দেশের বাঘা বাঘা তারকাদের ফেসবুক আড্ডায় আনার পর শুরু করেছেন বিদেশি অতিথি আনা। আজ তার শোতে চতুর্থ বিদেশি হিসেবে আসবেন পাকিস্তানের কিংবদন্তী ওয়াসিম আকরামকে।

[৩] গতরাতে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলিকে হাজির করে চমক দেখাানোর শেষে ঘোষণা দিয়েছিলেন পরের পর্বেই থাকবে আরও বড় চমক। আজ রাতে তার ফেসবুক লাইভে দেশের সাবেক তিন অধিনায়ক মিনহাজুল আবেদীন, আকরাম খান ও খালেদ মাসুদের সঙ্গে হাজির থাকবেন পাকিস্তানি কিংবদন্তি ওয়াসিম আকরাম।

[৪] রাত সাড়ে দশটায় শুরু হবে তামিমের ফেসবুক লাইভ। এতে ১৯৯৯ বিশ্বকাপ ও নব্বইয়ের দশকের ক্রিকেট নিয়ে আড্ডা দেবেন তামিম। এ ছাড়াও ওয়াসিম আকরামের কাছ থেকে বোলিং নিয়েও কিছু জানার চেষ্টা করবেন। স্থানীয় কোচদের আগ্রহের কারণেই নাকি পাকিস্তানের সাবেক অধিনায়ক ও ক্রিকেটে ইতিহাসের অন্যতম সেরা বাঁ হাতি ফাস্ট বোলারকে লাইভে আনছেন তিনি।

[৫] গত ২ মার্চ মুশফিকুর রহিমের সঙ্গে আড্ডা দিয়েই শুরু হয়েছিল তামিমের লাইভ। মুশফিকের পর মাশরাফি বিন মুর্তজা, মাহমুদউল্লাহ, রুবেল হোসেন, তাসকিন আহমেদ, সৌম্য সরকার, লিটন দাস, তাইজুল ইসলাম এসেছেন। সাবেকদের মধ্যে খালেদ মাহমুদ, নাঈমুর রহমান ও হাবিবুল বাশারও উপস্থিত ছিলেন।

[৬] দক্ষিণ আফ্রিকান তারকা ফাফ ডু প্লেসিসকে এনে বিরাট আকারে চমক দেখান। এরপর চমক কেবল বাড়ছেই। রোহিত শর্মা, বিরাট কোহলিদের পর ওয়াসিম আকরামের উপস্থিতি সেটিই বলে দিচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়