শিরোনাম
◈ এশিয়ান গেমস নারী ক্রিকে‌টে পদকহীন বাংলাদেশ, ব্রোঞ্জ জিতল পাকিস্তান ◈ নেশনস লিগ শুরুর আগেই বড় ধাক্কা ইংল্যান্ডের, চোটে ছিটকে পাঁচ তারকা ◈ ক্রিকেটের পর রাজনীতির মাঠে শামি? জয়ন্ত চৌধুরীর সঙ্গে সাক্ষাতে জোর জল্পনা ◈ ‌রিজওয়ান দু'দুবার আবেদন করেও পা‌কিস্তান ক্রিকেট বো‌র্ডের সাক্ষাৎ পাননি ◈ ৭৫ লাখের জায়গায় ৩ কোটি ৬৬ লাখ, জনসংখ্যার চাপে বিপর্যস্ত রাজধানী ◈ রাজশাহী রেলওয়ে স্টেশনে ভাঙচুর নিয়ে যা জানাগেল ◈ ভূমি জটিলতা নিরসনে যাচাই-বাছাই, গড়ে উঠছে ল্যান্ড ব্যাংক ◈ জাতিসংঘে ড. ইউনূসের বক্তব্য, তরুণ নেতৃত্ব নিয়ে যা বললেন (ভিডিও) ◈ রাশিয়ার ‘গেরান-৫’ ড্রোন: ঘণ্টায় ৬০০ কিমি গতি, ইউক্রেনের আকাশ প্রতিরক্ষায় নতুন চ্যালেঞ্জ ◈ ৩ দাবি মানলে ঢাকা শহরে আর ককটেল ফুটবে না: নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও)

প্রকাশিত : ১৯ মে, ২০২০, ০৫:০২ সকাল
আপডেট : ১৯ মে, ২০২০, ০৫:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সরকারি-বেসরকারি ১৪টি বাণিজ্যিক ব্যাংকের চুক্তি সই

সোহেল রহমান : [২] চুক্তির আওতায় প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে কেন্দ্রীয় ব্যাংকের পুনঃঅর্থায়ন তহবিল থেকে ঋণ নেবে ব্যাংকগুলো। ব্যাংকগুলো হলো- সোনালী, অগ্রণী, রূপালী, ঢাকা ব্যাংক, শাহজালাল ইসলামী, ট্রাস্ট, ইউনিয়ন, সাউথবাংলা, সাউথইস্ট, এনআরবি কমার্শিয়াল, এনআরবি গ্লোবাল, কমার্শিয়াল ব্যাংক অব সিলন, ওয়ান ও মার্কেন্টাইল ব্যাংক।

[৩] চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক মাসুদ বিশ্বাস, অফসাইট সুপারভিশন বিভাগের মহাব্যবস্থাপক সহিদুল ইসলাম ও ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।

[৪] কেন্দ্রীয় ব্যাংক সূত্র জানায়, সর্বমোট ৪৪টি ব্যাংক ও ২১টি আর্থিক প্রতিষ্ঠান এই তহবিল থেকে ঋণ নেবে। অন্য ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো দুয়েকদিনের মধ্যে চুক্তিবদ্ধ হবে।

[৫] প্রসঙ্গত: করোনাজনিত আর্থিক ক্ষতি মোকাবেলায় বৃহৎ শিল্প ও সেবাখাতের জন্য চলতি মূলধন ঋণ দিতে ৩০ হাজার কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে সরকার। এই প্যাকেজের মধ্যে ১৫ হাজার কোটি টাকা পুনঃঅর্থায়ন করবে কেন্দ্রীয় ব্যাংক। তিন বছর মেয়াদি এ তহবিল থেকে ৪ শতাংশ সুদে ঋণ পাবেন ক্ষতিগ্রস্ত শিল্প উদ্যোক্তারা।

  • সর্বশেষ