শিরোনাম
◈ ‘দলগুলোর সদিচ্ছা থাকলে সহিংসতামুক্ত স্থানীয় নির্বাচন সম্ভব’ ◈ হাসিনাকে ঘিরে আটকে আছে বাংলাদেশ-ভারত সম্পর্ক স্বাভাবিকের উদ্যোগ, অচলাবস্থা কাটবে কীভাবে? ◈ স্বামীর করা যৌতুক মামলায় স্ত্রী কারাগারে ◈ হ‌কি বিশ্বকাপ থে‌কে ভারতের বিদায়, ১২ বছর পর সেমিফাইনালে আর্জেন্টিনা  ◈ বি‌শ্বের বর্তমান ও সা‌বেক তারকা ফুটবলাররা ফিফা সভাপতি ইনফান্তিনোর পদত্যাগ চান  ◈ জাপানি ভাষা শিখে বিনা খরচে বিদেশে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের: মাহ্‌দী আমিন ◈ শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ (ভিডিও) ◈ রাষ্ট্রপতির ঠাকুরগাঁও সফর স্থগিত, নতুন সূচি হতে পারে ১-২ দিনের মধ্যে ◈ চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার পথে বাংলাদেশ, খসড়া চুক্তি প্রস্তুত ◈ একরামুল হত্যা: শেখ হাসিনাসহ ৭ জনকে আত্মসমর্পণে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

প্রকাশিত : ১৯ মে, ২০২০, ১১:০২ দুপুর
আপডেট : ১৯ মে, ২০২০, ১১:০২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিপদগ্রস্ত চাষীদের বাগান থেকে আম কিনবে স্বপ্ন : সাব্বির নাসির

মিনহাজুল আবেদীন : [২] সোমবার ডিবিসি টিভির টকশোতে স্বপ্নের প্রধান নির্বাহী কর্মকর্তা বলেন, করোনাভাইরাসের কারণে যেসব চাষীরা আম নিয়ে হিমশিম খাচ্ছে, তাদের পাশে দাঁড়াবে স্বপ্ন। ন্যায্য মূল্য দিয়ে বাগান থেকে টাটকা আম কিনবে।

[৩] তিনি বলেন, ‘স্বপ্ন প্রান্তিক মানুষের সাথে থাকার চেষ্টা করে। এ ক্রান্তিকালেও থাকবে। তাদের দুঃসময়ের বন্ধু হবে। কৃষকদের সহায়তা করার জন্য আমরা সর্বদা প্রস্তুত।’

[৪] তিনি বলেন, প্রশাসন বাগান থেকে আম কেনার ক্ষেত্রে সহায়তা করছে। আশা রাখি সামনের দিনগুলোতে তা অব্যাহত থাকবে।

[৫] অনুষ্ঠানে আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের বিপণন প্রধান মো. মাইদুল ইসলাম বলেন, আম বাগান মালিকরা সঠিকভাবে আমের পরিচর্যা করতে পারছেন না। তারা একটা অনিশ্চয়তার মধ্যে রয়েছেন।

[৬] তিনি বলেন, তারা ভাবছেন আমের ফলন কেমন হবে? কে কিনবে, আদৌও কোনো কোম্পানি কিনবে কিনা? ক্রেতা কোথায় পাবে? সবাই এসব বিষয় নিয়ে দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছেন।

[৭] তিনি বলেন, ঈদের পর থেকে সব কোম্পানিগুলো আম কালেকশন শুরু করবে। তাতে সবাই করোনার কবল থেকে রক্ষা পাবে। অর্থনৈতিক সংকট কাটবে। সম্পাদনা : সালেহ্ বিপ্লব

  • সর্বশেষ