শিরোনাম
◈ ‘আমাকে দয়া করে ভুলে যাবেন’, বিদায়ী বার্তায় ক্ষমা চাইলেন বাণিজ্য উপদেষ্টা ◈ লি‌নেল মে‌সি আবারও বার্সেলোনায় ফিরতে চান ◈ ফেসবুকে সম্পদের বিবরণী দিলেন প্রেস সচিব, করলেন রসিকতাও ◈ ভোট না দিলে ঘর বাড়ি সব পুড়াইয়া ছারখার করে দিব: বিএনপি নেতা মঞ্জুরুল আহসান মুন্সী (ভিডিও) ◈ হাসপাতালে বিএনপি নেতা রিজভী ◈ এবারের ভোটের দিন হোক নতুন বাংলাদেশের জন্মদিন: জাতির উদ্দেশে প্রধান উপদেষ্টা (ভিডিও) ◈ প্রধান উপদেষ্টাসহ সব উপদেষ্টার সম্পদের হিসাব প্রকাশ ◈ ২৯৯ আসনে পৌঁছেছে ব্যালট পেপার, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন: ইসি সচিব ◈ যুক্তরাষ্ট্র-বাংলাদেশ বাণিজ্য চুক্তি ভারতের পোশাক রপ্তানিকারকদের জন্য উদ্বেগের কারণ ◈ গাজীপুরের মহাসড়কে ৫০ কিলোমিটার যানজট, তিনগুণ ভাড়া আদায়ের অভিযোগ

প্রকাশিত : ১৮ মে, ২০২০, ০৬:৩৯ সকাল
আপডেট : ১৮ মে, ২০২০, ০৬:৩৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিভিন্ন দেশে এক কোটি ৩০ লাখের বেশি প্রবাসীর ৮০ শতাংশই থাকেন মধ্যপ্রাচ্যে : পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক : [২] ড. এ কে আব্দুল মোমেন এ তথ্য জানিয়ে বলেন, আবার অবৈধভাবেও সেখানে বাংলাদেশিরা বসবাস করছেন।
৩ মোটাদাগে মালয়েশিয়া এবং সিঙ্গাপুরেও  বাংলাদেশিদের বেশ অবস্থান রয়েছে।
৪ এসবের অধিকাংশই কাজ করতেন।
৫ করোনার কারণে অনেক দেশের প্রবাসীরা বেকার হয়ে পড়েছেন। তারা ফিরে এসেছেন এবং আসার অপেক্ষায় রয়েছেন।
৬ আমরা সংশ্লিষ্ট দেশের সরকারকে অনুরোধ করেছি অন্তত: যেন ৬ মাসের বেতন দেয়া হয়।
৭ যারা ফিরছেন তারা করোনা পরবর্তী সময়ে যাতে নিজ বাড়িতে থেকেই প্রবাসের অভিজ্ঞতায় পুনর্বাসিত হতে পারেন সেজন্যে সহজশর্তে ঋণ দেয়া হবে মাথাপিছু ৫ লাখ থেকে ৭ লাখ টাকা করে।
৮ প্রবাসীদের প্রেরিত অর্থেই বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াতে সক্ষম হয়েছে।
৯ প্রবাসীদের বিপুল পরিমাণের আবাদি জমি বছরের পর বছর ধরে অনাবাদি রয়েছে।
১০ মহামারি পরবর্তীতে সময়ের খাদ্য ঘাটতির শঙ্কা পুষিয়ে নিতে সেগুলোতে সরকারের উদ্যোগে যদি চাষাবাদ করা হয় তাহলে খাদ্য-শস্য উৎপাদনের ক্ষেত্রে বড় ধরনের একটি অগ্রগতি আসবে।
১১ ভার্জিনিয়াভিত্তিক ‘এনআরবি কানেক্ট টিভি'তে  ভার্চুয়াল আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
  • সর্বশেষ
  • জনপ্রিয়