শিরোনাম
◈ জামায়াতের ১১ দলীয় জোটে ভাঙন: ছোট হয়ে আসছে জোট ◈ নাসীরুদ্দীন পাটওয়ারী নেশা করতে করতে এখন তালগোল পাকিয়ে ফেলেছে: রাশেদ খান (ভিডিও) ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সরকারের নবনিযুক্ত চুক্তিভিত্তিক কর্মকর্তাদের সাক্ষাৎ ◈ ‘নার্স গালাগালি করে’ শরণখোলায় স্বাস্থ্যমন্ত্রীর কাছে রোগীর নালিশ (ভিডিও) ◈ ভারতের নতুন শিক্ষামন্ত্রী হিসেবে প্রহ্লাদ যোশীর নাম ঘোষণা ◈ ব্যাংকিং খাতে চাপ বাড়ছে, খেলাপি ঋণের অ্যাকাউন্ট ৪৫.৮৩ লাখ ◈ লঘুচাপের প্রভাবে টানা ৫ দিন বৃষ্টি, সতর্কতা বন্দরে ◈ শোককে পুঁজি করে বাণিজ্য! লাশ কাটতে ১০ হাজার টাকা, না দিলে ‘সেলাই করব না’: সোহরাওয়ার্দী মর্গে অনিয়মের অভিযোগ ◈ যুক্তরাষ্ট্রে চিকিৎসা ভিসায় বাংলাদেশিদের জন্য নতুন নির্দেশনা, দেখাতে হবে আর্থিক সক্ষমতা ◈ ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর রাহুলের হুঁশিয়ারি: ‘এবার এই সরকারকে সরানোর সময় এসেছে’

প্রকাশিত : ১৫ মে, ২০২০, ১১:২৬ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২০, ১১:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নির্বাচিত হলে ট্রাম্পকে ক্ষমা করবেন না জো বাইডেন

আসিফুজ্জামান পৃথিল : [২] বৃহস্পতিবার সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট ও বর্তমান প্রেসিডেন্ট পদপ্রার্থী এই ডেমোক্রেট নেতা বলেন, তিনি প্রেসিডেন্ট হলে চাইবেন স্বাধীন বিচার বিভাগ যেনো বর্তমান প্রেসিডেন্টের বিচার করে। এনবিসি, সিএনবিসি

[৩] এক টেলিভিশন অনুষ্ঠানে একজন ভোটার বাইডেনকে জিজ্ঞেস করেন, তিনি জেরাল্ড ফোর্ডের পদাঙ্ক অনুসরণ করবেন কিনা। যিনি নির্বাচিত হয়ে ওয়াটার গেট কেলেঙ্কারীর হোতা রিচার্ড নিক্সনকে ক্ষমতা করে দিয়েছিলেন।

[৪] অবশ্য বাইডেন কোনও সুনির্দিষ্ট অপরাধের কথা বলেননি। কিন্তু জানিয়েছেন, আইনের বাইরে তিনি যাবেন না। সে অনুযায়ীই ডোনাল্ড ট্রাম্প ও তার অ্যাটর্নি জেনারেল উইলিয়াম বারের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া যায় বলেও মত দেন।

[৫] বাইডেন বলেন, ‘সবকিছু হাতের বাইরে চলে গেছে। অ্যাটর্নি জেনারেল প্রেসিডেন্টের আইনজীবি নন। তিনি জনগনের আইনজীবি। আজ যেখাবে দেখছি, আগে কখনও এই অফিসকে এভাবে দালালি করতে আমরা দেখিনি।’

[৬] এই প্রশ্নোত্তর অনুষ্ঠানের বড় অংশজুড়েই কোভিড-১৯ পরিস্থিতি নিয়ে কথা বলেন বাইডেন। তিনি দাবি করেন, ট্রাম্প নিজের ব্যর্থতা ঢাকতে বলির পাঁঠা বানাতে চাইছেন ডা. অ্যান্তোনিয় ফাউচিকে। তিনি ফাউচিকে স্বপদে বহাল রাখার দাবি জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়