শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ১৫ মে, ২০২০, ১১:১২ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২০, ১১:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]জাপানের অধিকাংশ অঞ্চলে জরুরি অবস্থা প্রত্যাহার, টোকিওতে বহাল

শাহনাজ বেগম : [২] জাপানে করোনা সংক্রমণ কমে আসায় শুক্রবার দেশটির ৪৭টি প্রশাসনিক এলাকার মধ্যে ৩৯টি থেকে জরুরি অবস্থা প্রত্যাহার করে প্রধানমন্ত্রী শিনজো আবে বলেছেন দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা এখন সাত ভাগের এক ভাগ। রয়টার্স

[৩] জনগণকে সতর্ক থাকতে, মাস্ক পরতে এবং নির্দেশনা মেনে চলার আহ্বান জানিয়ে তিনি আশা দিয়েছেন, ‘সম্ভব হলে ৩১ মে’র আগে অন্য অঞ্চলগুলো থেকেও জরুরি অবস্থা তুলে নিতে চাই আমরা।’ টোকিওর গভর্নর জানিয়েছেন, প্রতিদিনই নতুন রোগী শনাক্ত হওয়ায় রাজধানী টোকিও, ওসাকা এবং উত্তরাঞ্চলীয় হোক্কাইডো দ্বীপে জরুরি অবস্থা বহাল রয়েছে। জনগণকে বিধিনিষেধ মেনে নতুন স্বাভাবিক জীবনের জন্য প্রস্তুত থাকার আহ্বান জানান।

[৪] প্রধনমন্ত্রী গভর্নরদের বলেলেন, জরুরি অবস্থার অঞ্চলের জনগণকে বাড়িতে অবস্থান করতে এবং ব্যবসা বন্ধ রাখতে বলতে পারেন। তবে সেটি না মানলে কোনো শাস্তির ব্যবস্থা নেই। অন্য দেশের সরকারের মতো জনগণকে লকডাউন মানতে বাধ্য করার আইনি ক্ষমতা নেই জাপানের শীর্ষ নেতাদের।

[৫] দেশটির চিফ কেবিনেট সেক্রেটারি ইয়োশিহদা সুগা জানান, এমনকি এ সব অঞ্চলে জরুরি অবস্থা প্রত্যাহার করা হয়েছে, সেখানে অন্তত একমাস জনগণকে যথাসম্ভব প্রদেশের মধ্যে চলাফেরা করা বন্ধ রাখা দেখতে চাই। আমরা আশা করি লোকেরা দৈনন্দিন জীবনে পর্যায়ক্রমেফিওে আসতে সক্ষম হবে। জাপান টাইমস

[৬] জন্স হপকিন্স ইউনিভার্সিটির তথ্য অনুযায়ী, জাপানে এখন পর্যন্ত করোনা রোগীর সংখ্যা ১৬ হাজার ১২০ জন এবং মারা গেছেন ৬৯৭ জন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়