শিরোনাম
◈ রাশেদ খাঁনের বক্তব্যের গোয়েন্দা সংস্থা সম্পর্কিত অভিযোগ নিয়ে প্রশ্ন এড়িয়ে গেলেন রণধীর জয়সওয়াল ◈ আবেদনের চেয়েও ১ কোটি টাকা বেশি: বড়দিনে ৩ কোটি টাকা অনুদানের নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ কারাগারে বসেই আয়, পরিবারের কাছেও টাকা পাঠাচ্ছেন বন্দিরা ◈ দালাল ছাড়াই বিনা খরচে প্রশিক্ষণ নিয়ে ইতালি যাওয়ার সুযোগ ◈ ক্রিকেট থে‌কে অ‌স্ট্রেলিয়ান গ্লেন ম্যাক্সওয়েলের বিদায় ◈ দ্বিতীয় পদ্মা, যমুনা সেতু ও পদ্মা ব্যারেজ নির্মাণের পরিকল্পনা এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ ◈ শত্রুর বস্তুগত ও অবস্তুগত সব সম্পদ ইরা‌নের নিশানায়: মেজর জেনারেল আব্দুল্লাহি  ◈ ঢাকার চালে ২৭% ও চিড়ায় ৫৫% ক্যান্সার সৃষ্টিকারী আফলাটক্সিন, গবেষণায় মিলল উদ্বেগজনক তথ্য ◈ আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধের খবর গুজব, কমতে পারে সরবরাহ: পেট্রোবাংলা

প্রকাশিত : ১৫ মে, ২০২০, ০৫:১৪ সকাল
আপডেট : ১৫ মে, ২০২০, ০৫:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাড়িতেই তৈরি করুন পোকা-মাকড় তাড়ানোর ওষুধ

জাগো নিউজ : বাইরে বের হচ্ছেন না করোনাভাইরাসের ভয়ে, এদিকে ঘরে দিনে দিনে বাড়ছে মশা-মাছিসহ নানা পোকা-মাকড়ের উপদ্রব। মশাবাহিত ম্যালেরিয়া বা ডেঙ্গুও কিন্তু ভয়ানক হতে পারে, তাই তা থেকেও দূরে থাকার ব্যবস্থা করতে হবে।

মশা তাড়ানোর নানা পদ্ধতি থাকলেও সমস্যা হলো, অধিকাংশ মশা মারার ওষুধেই তীব্র একটা গন্ধ থাকে এবং তা নাকে গেলে অনেকের শ্বাসকষ্টের সমস্যা হয়। তাই বিশেষ করে বাড়িতে শিশু বা বয়স্ক কেউ থাকলে এ ধরনের তীব্র গন্ধযুক্ত কিছু না জ্বালানোই ভালো।

বেছে নিন প্রাকৃতিক সুগন্ধ। হাতের কাছে কয়েকটি তেল আর এসেনশিয়াল অয়েল থাকলেই আপনি নিজেই তৈরি করে ফেলতে পারবেন পোকা-মাকড় তাড়ানোর ওষুধ। এগুলো সরাসরি গায়ে লাগানো যাবে, আবার ডিফিউজারে জ্বালিয়ে রাখলেও পুরো ঘরে ছড়িয়ে পড়বে সুগন্ধ।

লেমন ইউক্যালিপ্টাস অয়েল: দশ মিলি লেমন ইউক্যালিপ্টাস তেল আর নব্বই মিলি নারিকেল তেল একসঙ্গে মিশিয়ে নিন। এর গন্ধটাই খুব চনমনে।

ল্যাভেন্ডার অয়েল: ঠিক আগের পদ্ধতিতে কোনো ক্যারিয়ার অয়েল আর ল্যাভেন্ডার তেল মিশিয়ে নিন ভালো করে। এই মিশ্রণে অবশ্য একটু অ্যাপেল সাইডার ভিনেগারও মেশাতে পারেন। সাতদিন ভালো থাকবে, তারপর আবার বানাতে হবে।

সিট্রোনেলা তেল: অর্ধেক পানি আর অর্ধেক অ্যাপেল সাইডার ভিনিগারের মিশ্রণে কয়েক ফোঁটা সিট্রোনেলা তেল মিশিয়ে ভালো করে ঝাঁকিয়ে নিন। যখন খুশি ব্যবহার করতে পারেন।

টি ট্রি তেল: টি ট্রি তেল আর নারিকেল তেলের মিশ্রণও পতঙ্গনিরোধক হিসেবে খুব কাজের। বিশ মিলি টি ট্রি অয়েলের সঙ্গে নব্বই মিলি নারিকেল তেল মেশান। সরাসরি ত্বকে লাগালে দশ মিলি নারিকেল তেল হলেই চলবে।

লবঙ্গ তেল: লবঙ্গ তেলের সঙ্গে ক্যারিয়ার অয়েল মিশিয়ে নিলে তা পোকামাকড় তাড়াতে দারুণ কাজে লাগে।

  • সর্বশেষ