শিরোনাম
◈ ফ্যাসিবাদের বিরুদ্ধে জাতীয় ঐক্যে আমরাও শতভাগ একমত: জামায়াত আমির ◈ পরাজিত ফ্যাসিবাদী শক্তি আর কখনো ফিরতে পারবে না, পার্বত্য চট্টগ্রামে পাঁচ বছরে নিহত ৩১৬: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ আমার বাড়ি কক্সবাজার হওয়া তো অপরাধ নয়, মাননীয় স্পিকার! মাদকের সৃজন তো আর আমি করিনি: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ অভিযানেও বদলায়নি চিত্র, গুলিস্তানের ফুটপাত আবারও হকারদের দখলে ◈ মোহাম্মদপুর থেকে স্বেচ্ছাসেবক দল নেতা লিটন মাহমুদ বাবু ওরফে তেরে নাম বাবুকে গ্রেপ্তার ◈ রাজস্ব ঘাটতির মধ্যেও অর্থনীতি সঠিক পথে এগোচ্ছে: অর্থমন্ত্রী ◈ হাসনাত আবদুল্লাহর বক্তব্যে উত্তপ্ত সংসদ, শুরু হট্টগোল ◈ বিশ্বনেতাদের সঙ্গে লিডার্স লাউঞ্জে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ নিরাপত্তার কারণে ৩০ নভেম্বর পর্যন্ত ঢাকা-রিয়াদ রুটে বিমানের ফ্লাইট স্থগিত ◈ রমজানে বাজার নিয়ন্ত্রণের জন্য চাল-ডাল-তেল-চিনিসহ ১০ পণ্য আমদানিতে বিশেষ সুবিধা বাংলাদেশ ব্যাংকের

প্রকাশিত : ১৫ মে, ২০২০, ১১:৪৪ দুপুর
আপডেট : ১৫ মে, ২০২০, ১১:৪৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনার কারণে মেডেল থেকে প্যাডেলে নেমে এসেছেন জাপানের সেরা তলোয়ার যোদ্ধা

ইয়াসিন আরাফাত : [২] ২০১২ সালের লন্ডন অলিম্পিকে রৌপ্য অর্জনকারী ২৯ বছর বয়সী রিও মিয়াকি জানিয়েছেন, শারীরিক ও মানসিকভাবে নিজেকে ফিট রাখতে এবং নগদ অর্থ ইনকাম করার জন্য এই পথ বেছে নিয়েছেন তিনি। বিশ্বের শীর্ষস্থানীয় অ্যাথলিটদের মতো তিনিও করোনাভাইরাসের কারণে নিজের প্রশিক্ষণের সময়সূচী বাতিল করতে বাধ্য হয়েছেন। হংকং পোস্ট, জাপান টুডে, এ এফ পি

[৩] এএফপি কে দেয়া এক সাক্ষাৎকারে মিয়াকি বলেছেন, "আমি দুটি কারণেই এই কাজটি শুরু করেছি -প্রথমত ভবিষ্যতের প্রতিযোগিতায় যাওয়ার জন্য অর্থের সাশ্রয় করা এবং নিজেকে শারীরিক ভাবে ফিট রাখা।

[৪] মিয়াকি জানান, লকডাউনের কারণে পর্যাপ্ত প্রশিক্ষন নিতে পারছেন না তিনি। ফলে নিজেকে ফিট রাখতে এই কাজ করছেন। তিনি বলেন, "আমি দেখছি ফোনে আমি কী পরিমাণ উপার্জন করছি, তবে নম্বরটি আমার পক্ষে কেবল অর্থ নয় আমাকে চালিয়ে যাওয়ার জন্য এটি একটি স্কোর।"

[৫] তিনি জানান" আমি জানি না কবে থেকে আবার প্রশিক্ষণ শুরু করতে পারবো বা কখন পরের টুর্নামেন্টটি অনুষ্ঠিত হবে। আমি এমনকি আমার মানসিক অবস্থা বা যা যা আমার অনুপ্রেরণা তাদের আরও এক বছর ধরে রাখতে পারবো কিনা। আমার সামন্য ভুলের জন্য আমাকে বাদ দেয়া হতে পারে। আমি চাইনা যোগ্যতার পরীক্ষায় আমি অকৃতকার্য হই। তবে এটা ঠিক আমি যখন সাইকেল নিয়ে পাহাড়ী আকাসাকা, রপপঙ্গী (শহরতলির) জেলার আশে পাশে রয়েছি তখন আমার একটা ভাল প্রশিক্ষণ হয়েই যায়" জানান তিনি।

[৬] ২০১৬ সালের রিও অলিম্পিক মিস করার পর গত বছর বিশ্ব ফেন্সিং চ্যাম্পিয়নশিপে ১৩ তম স্থান অর্জন করেছিলেন জাপানের সর্বোচ্চ র‌্যাঙ্কিংয়ের এই ফেন্সার বা তলোয়ার যোদ্ধা।

  • সর্বশেষ