শিরোনাম
◈ ৪৯তম বিশেষ বিসিএসে বাদ পড়া আরও ৪০ জনকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি  ◈ আমার বক্তব্য থেকে এক ফোটাও সরব না, দেশে আর কোনো স্বপ্ন নেই: ঠিকানায় খালেদ মুহিউদ্দীন’ টকশোতে মুখোমুখি সালমান মুক্তাদির ◈ ফারুকী-তিশার বিচ্ছেদ গুঞ্জন: ভিত্তিহীন বলছে সংশ্লিষ্টরা ◈ ঘুষের টাকা দিয়ে পোশাক লাগিয়েছি ঘুষ খাব না তো কি বায়তুল মোকাররমের ইমাম হব: এএসআইর বক্তব্যে তোলপাড় ◈ দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত শপিংমল-দোকান খোলা রাখা যাবে ◈ ৭০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ◈ ৬ দিন বন্ধ থাকছে একাধিক ব্যাংকের অনলাইন-এটিএম-কার্ডসহ নানা সেবা ◈ বিমানবন্দরে লাগেজ হ্যান্ডলিং লাইভ সিসিটিভিতে দেখানোর দাবিতে আইনি নোটিশ ◈ দুর্গাপূজায় টানা পাঁচ দিনের ছুটি, আগের শনিবার খোলা থাকবে অফিস ◈ খাদ্য নিরাপত্তায় বিশ্বব্যাংকের সঙ্গে ৩০ কোটি ডলারের ঋণচুক্তি

প্রকাশিত : ১৪ মে, ২০২০, ০৭:০৬ সকাল
আপডেট : ১৪ মে, ২০২০, ০৭:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কৃষিখাতে বিশেষ ঋণ প্রণোদনা দিচ্ছে সরকার বললেন কৃষিমন্ত্রী

রাজু আলাউদ্দিন: [২] করোনা প্রাদুর্ভাবের কারণে সরকার কৃষিখাতে মাত্র ৪ শতাংশ সুদে ১৯ হাজার ৫শ’ টাকা বিশেষ ঋণ প্রণোদনা দিচ্ছে বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
[৩] বৃহস্পতিবার সচিবালয়ে অনলাইন প্রেস ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
[৪] কৃষিমন্ত্রী বলেন, করোনার প্রাদুর্ভাব সত্ত্বেও ধান বিক্রিতে কৃষকরা ভালো দাম পাচ্ছেন। ধানের সার্বিক উৎপাদন পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তীতে চাল রফতানির বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে বলেও জানান তিনি।
[৫] মন্ত্রী বলেন, হাওরাঞ্চলসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভেজা ধান ৬৫০ টাকা থেকে ৭৫০ টাকা ও শুকনা ধান ৭৫০ থেকে ৮৫০ টাকায় বিক্রি হচ্ছে। হাওর অঞ্চলের শতভাগ ও সারাদেশে ৪৮ ভাগ বোরো ধান কাটা শেষ হয়েছে। এবার ২০ লাখ ২৫ হাজার টন খাদ্য শস্য কেনা হচ্ছে বলেও জানান তিনি।
  • সর্বশেষ