শিরোনাম
◈ জাতীয় কবি কাজী নজরুলের মৃত্যুবার্ষিকী আজ ◈ দুদিন পরেই বিরল চন্দ্রগ্রহণ, দেখা যাবে যেসব অঞ্চলে ◈ স্কুলশিক্ষার্থী অন্তঃসত্ত্বা, বিএনপি নেতাসহ ৫ জনের বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ মামলা ◈ মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ ◈ নেপালে আকস্মিক বন্যায় ভূমিধসে নিহত অন্তত ১৬০, নিখোঁজ ৮ শতাধিক ◈ ১৯ বছর ধরে পালাতক ‘পিচ্চি হান্নানের’ সহযোগী ‘কিলার মাসুদ’ গ্রেপ্তার ◈ নেপালের ভয়াবহ বন্যা ও ভূমিধসে শোক, সহায়তায় প্রস্তুত বাংলাদেশ: পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে সিরিজ জয়ের পথে ভারত ◈ গ্রামের নিম্নবিত্তের সবজি কচু-লতি এখন রপ্তানি হচ্ছে ইউরোপ-আমেরিকায় ◈ ৪৫ বছর পর জিয়াউর রহমান হত্যা মামলায় নতুন মোড়, গ্রেপ্তার মোজাফফরকে নিয়ে হবে তদন্ত

প্রকাশিত : ১৪ মে, ২০২০, ১২:৪৬ দুপুর
আপডেট : ১৪ মে, ২০২০, ১২:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আজ নিখিলের বিয়ে

ডেস্ক রিপোর্ট : [২] তেলেগু সিনেমার অভিনেতা নিখিল সিদ্ধার্থ। কনে তার দীর্ঘ দিনের বন্ধু ডা. পল্লবী শর্মা। হায়দরাবাদে নিখিলের বাগানবাড়িতে হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে। এসময় দুই পরিবারের সদস্যরা উপস্থিত থাকবেন। টাইমস অব ইন্ডিয়া এ খবর প্রকাশ করেছে।

[৩] জানা যায়, সকাল ৬টা ৩১ মিনিটে বিয়ের অনুষ্ঠান হবে। বিয়েতে দুই পরিবারের সদস্য ছাড়া আর কেউ উপস্থিত থাকবেন না বলেই জানা যাচ্ছে। গত ১৬ এপ্রিল সাতপাকে বাঁধা পড়ার কথা ছিল তাদের। কিন্তু করোনা পরিস্থিতির কারণে বিয়ে স্থগিত রেখেছিলেন দুই পরিবার। তবে  যেহেতু করোনার এই পরিস্থিতি থেকে খুব শিগগির বের হওয়ার কোনো সুযোগ নেই, তাই আজই বিয়ের অনুষ্ঠান করার সিদ্ধান্ত নেয় দুই পরিবারের সদস্যরা।

[৪] জানানো হয়েছে, সরকারি বিধিনিষেধ মেনেই বিয়ের অনুষ্ঠান হবে। সরকারি নিয়ম অনুযায়ী, বিয়েতে ৫০ জনের বেশি অতিথি উপস্থিত থাকতে পারবে না। এক্ষেত্রে প্রত্যেককে সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। এ বিষয়ে হায়দরাবাদ পুলিশের কাছ থেকেও অনুমতি নিয়েছেন নিখিলের পরিবার।

[৫] ২০০৩ সালে তেলেগু ভাষার ‘সম্ভ্রম’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন নিখিল। ২০০৭ সালে মুক্তিপ্রাপ্ত তেলেগু ভাষার ‘হ্যাপি ডেজ’ সিনেমায় অভিনয় করে সুনাম কুড়ান তিনি। এ পর্যন্ত তার অভিনীত ১৮টি সিনেমা মুক্তি পেয়েছে। বর্তমানেও তার হাতে তেলেগু ভাষার ২টি সিনেমার কাজ রয়েছে। রাইজিংবিডি

  • সর্বশেষ