শিরোনাম
◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি ◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন ◈ উখিয়ায় সমাবেশে খলিলুর রহমান, গণহত‌্যার বিচার মিলেছে, রো‌হিঙ্গা‌দের এবার রাখাইনে ফেরার অপেক্ষা ◈ এবার ফোনে প্রধানমন্ত্রীর ছবি দেখে বিএনপি নেতাকে তুলে নিয়ে গেল আওয়ামী লীগের নেতাকর্মীরা ◈ অ‌স্থির রাজ‌নৈ‌তিক অঙ্গন, আওয়ামী লীগের বেপ‌রোয়া ঠেকাতে একাট্টা হচ্ছে সব দল ◈ গোপালগঞ্জে ডাকসু নেতা মুসাদ্দিকের গ্রামের বাড়িতে আগুন, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ আওয়ামী লীগের বিরুদ্ধে ◈ সিলেটে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের বাসায় পেট্রোল বোমা নিক্ষেপ, সিসিটিভি ফুটেজে হামলাকারীদের শনাক্তে তদন্ত ◈ ফিফা সভাপতি নির্বাচন: দুই প্রতিদ্বন্দ্বীর চ্যালেঞ্জে চাপে ইনফান্তিনো ◈ আর্থিক সংকটে বড় ধাক্কা, ম্যান সিটির ২০০ কোটি ডলারের ঋণচুক্তি বাতিল

প্রকাশিত : ১৩ মে, ২০২০, ০৮:০২ সকাল
আপডেট : ১৩ মে, ২০২০, ০৮:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইএমএফ ও বিশ্ব ব্যাংককে দরিদ্র দেশের ঋণ মওকুফ করার আহ্বান জানালেন বিশ্বের ৩০০ শতাধিক এমপি

সিরাজুল ইসলাম: [২] করোনা মহামারী থেকে অর্থনীতি রক্ষায় একই সঙ্গে তারা তাদের আরও অর্থায়নের আহ্বান জানান। মার্র্কিন সিনেটর বার্নি স্যান্ডার্স এবং মিনেসোটার প্রতিনিধি ইলহাম ওমরের উদ্যোগে এ আহ্বান জানানো হয়। রয়টার্স

[৩] তারা বলেন, করোনার কারণে উন্নয়নশীল দেশগুলোর অর্থনীতি ধ্বংসের দিকে যাচ্ছে। এ ভাইরাসে এরই মধ্যে বিশ্বে ৪.২ মিলিয়ন মানুষ সংক্রমিত এবং ২ লাখ ৮৭ হাজার ৩৪৯ জন মারা গেছে। চলমান লকডাউনের কারণে বিশ্ব অর্থনীতিকে চরম মূল্য দিতে হবে। বিশেষ করে দরিদ্র দেশগুলোকে স্বাস্থ্য ব্যবস্থাপনা ও উচ্চ ঋণ অর্থনীতির জন্য গভীর সংকট তৈরি করছে।

[৪] স্যান্ডার্স বলেন, দরিদ্র দেশগুলোর ঋণ পরিশোধের চেয়ে তার জনগণের দেখভালের জন্য প্রতি সেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঋণ মওকুপ করে বিশ্ব ব্যাংক ও আইএমএফ কোটি কোটি মানুষের দারিদ্রতা, ক্ষুধা ও রোগ প্রতিরোধে অভাবনীয় ভূমিকা রাখতে পারে।

[৫] ওমর বলেন, ভঙ্গুর জাতির জন্য ত্রাণ সহায়তায় যুক্তরাষ্ট্রের নেতৃত্ব দেয়া উচিত। দরিদ্রদের প্রতি আমরা চোখ বন্ধ করে রাখলে আমাদেরই ক্ষতি হবে।

[৬] আইএফএফের ব্যবস্থাপনা পরিচালক কিস্টালিনা জর্জিয়েভা মঙ্গলবার বলেন, ২০২০ সালে বিশ্ব অর্থনীতি ৩ শতাংশ কমে যাবে। করোনার ঝড় সামলাতে উন্নয়নশীল দেশগুলোর ২.৫ ট্রিলিয়ন ডলারের বেশি অর্থ দরকার।
[৭] চিঠিতে সইকারীদের মধ্যে রয়েছেন সাবেক ব্রিটিশ নেতা জেরেমি করবিয়ান ও আর্জেন্টিনিয়ার এমপি কার্লস মেনেম।

  • সর্বশেষ