শিরোনাম
◈ গণমাধ্যমে ‘১৫ হাজার শিশু নিখোঁজ’ শিরোনামে সংবাদ, যা জানাল পুলিশ ◈ নতুন যে পরিবর্তন এলো জমির নামজারিতে, আরো যা জানা জরুরী ◈ ২০৩৪ সালের মধ্যে ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়া কোনও স্লোগান নয়, পরিকল্পনা: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কলকাতা ভ্রমণে বাংলাদেশিদের জন্য বিশেষ নির্দেশনা ◈ দুর্যোগকবলিত নেপালকে ১২ কোটি ৩০ লাখ টাকা দিল বাংলাদেশ ◈ খে‌লোয়াড়‌দের আ‌র্থিক ক্ষ‌তি সামলা‌তে ঘরোয়া ক্রিকেটে ম্যাচ ফি বাড়ালো বিসিবি ◈ নাম বদলে যাচ্ছে র‌্যাবের, সংসদে বিল ◈ সংসদে অনুপস্থিত এমপি, বাতিল হলো লিখিত প্রশ্ন: স্পিকারের ‘জি এম তো নাই’ মন্তব্যে হাসির রোল ◈ নতুন দায়িত্ব পেলেন এ্যানি ◈ ইংরেজি জানেন, বুঝতেও পারেন—কথা বলতে গেলেই সমস্যা কেন হয়?

প্রকাশিত : ১৩ মে, ২০২০, ০৩:২৫ রাত
আপডেট : ১৩ মে, ২০২০, ০৩:২৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নবীগঞ্জে যথাসময়ে চাল বিতরণ না করায় কুর্শি ইউপি চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ

ছনি চৌধুরী : [২] হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ মুসার বিরুদ্ধে গোডাউন থেকে ভিজিডির চাল উত্তোলন পূর্বক যথাসময়ে বিতরণ না করা ও ভিজিডির সঞ্চয়ের অর্থ যথা সময়ে ব্যাংক জমা প্রদান করার অভিযোগে তাকে কেন চুড়ান্ত ভাবে অপসারণ করা হবে তার কারণ দর্শানোর জন্য নোটিশ দিয়েছে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় ।

[৩] মঙ্গলবার (১২মে) স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব মোহাম্মদ ইফতেখার আহমেদ চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে কারণ দর্শানো নোটিশ দেয়া হয়।

[৪] উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, নবীগঞ্জ উপজেলার কুর্শি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী আহমেদ মুসার বিরুদ্ধে গোডাউন থেকে ভিজিডির চাল উত্তোলন পূর্বক যথাসময়ে বিতরণ না করা ও ভিজিডির সঞ্চয়ের অর্থ যথা সময়ে ব্যাংক জমা প্রদান করার অভিযোগে ইউপি চেয়ারম্যান মুসাকে স্থানীয় সরকার(ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯ এর ৩৪(৪) (খ) (ঘ) ধারার অপরাধে কেন চুড়ান্তভাবে অপসারণ করা হবেনা এবিষয়ে আগামী ১০ কার্য দিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নোটিশ দিয়েছে স্থানীয় সরকার,পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় । সম্পাদনা:জেরিন আহেমদ

  • সর্বশেষ