শিরোনাম
◈ সাইবার হামলার শঙ্কায় বন্ধ ব্যাংক-ভূমিসেবা, ওয়ারফেয়ারের জন্য কোটি টাকা ব্যয়েও প্রস্তুত নয় বাংলাদেশ ◈ বিদেশি পর্যটকদের কাছ থেকে পাওয়া ডলারের ১৫ শতাংশ রাখতে পারবে হোটেল-রেস্তোরাঁ ◈ ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই ◈ শাদাবের সেঞ্চুরি, শেষ উইকেটে রেকর্ড গড়ে পাকিস্তানের জয় ◈ চার দিনের সফরে জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, গুরুত্ব পাবে বিনিয়োগ ও ঋণ কমানোর আলোচনা ◈ সংসদের উচ্চকক্ষে ১০৫ আসন বণ্টনে নতুন প্রস্তাব, ৫ সদস্য মনোনয়ন দেবেন রাষ্ট্রপতি ◈ জমির দলিল রেজিস্ট্রি হয়েছে কি না যাচাই করবেন যেভাবে, জেনে নিন ৫ উপায় ◈ ঘরে বসেই মোবাইলে জমির মালিকানা যাচাই করবেন যেভাবে, জেনে নিন পদ্ধতি ◈ সেন্টমার্টিন ভ্রমণে নতুন নিয়ম, বাড়ছে পর্যটক সংখ্যা, তুলে নেওয়া হলো রাত্রিযাপনের নিষেধাজ্ঞা ◈ ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ডকে বদলি করেন বিভাগীয় কমিশনার

প্রকাশিত : ১২ মে, ২০২০, ০৬:১০ সকাল
আপডেট : ১২ মে, ২০২০, ০৬:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকিস্তানের পরমাণু অস্ত্র বাঁচাতে ভিক্ষার ঝুলি হাতে নামেছেন সাবেক ক্রিকেটার জাভেদ মিয়াঁদাদ

এল আর বাদল : [২] বেকারত্ব, অন্ন জোগানের সমস্যা ও চরম অর্থ সংকট। দেশের বড় সংখ্যক গরিব মানুষ, দিনমজুর এই লকডাউনে জীবন অতিবাহিত করতে পারছেন না। জীবিকা হারিয়ে তারা চরম অর্থকষ্টে রয়েছেন। লকডাউনের জেরে একেবারেই ভেঙে পড়েছে আগে থেকে ধুঁকতে থাকা পাক অর্থনীতি। এই পরিস্থিতিতে দেশ বাঁচাতে ভিক্ষার ঝুলি হাতে নামেছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক জাভেদ মিয়াঁদাদ।

[৩] মিয়াঁদাদ জানিয়েছেন, তার দেশের উপর আবার ঋণের বোঝা চাপতে পারে। আর এবার আইএমএফ-এর মতো সংগঠনের থেকে ঋণ চাইতে গেলে পাকিস্তানের পরমাণু বোমা বন্ধক রাখতে হবে। নাহলে আর কোনও আন্তর্জাতিক সংস্থা ঋণ দেবে না। তাই তিনি পাকিস্তানের পরমাণু অস্ত্র বাঁচাতে মাঠে নেমে পড়েছেন। একটি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন জাভেদ। তাতে অর্থ দান জন্য দেশবাসীর কাছে আরজি জানিয়েছেন তিনি। - ইন্ডিয়ান এক্সপ্রেস

[৪] প্রাক্তন পাক অধিনায়ক একটি ভিডিও প্রকাশ করে বলেছেন, আমি ন্যাশনাল ব্যাংক অফ পাকিস্তানে একটি অ্যাকাউন্ট খুলেছি। আপনাদের কাছে ভিক্ষা চাইছি। দয়া করে ওই অ্যাকাউন্টে অর্থ সাহায্য করুন। পাকিস্তানের অনেক মানুষ নিজের দেশকেই নির্বিচারে লুটেছে। এবার আমাকে ভিক্ষা দিয়ে তারা নিজেদের প্রায়শ্চিত্ত করুক। প্রবাসী পাকিস্তানিদের কাছেও আমার অনুরোধ রইল। আপনারাও দেশের প্রতি নিজেদের কর্তব্য পালন করুন। তা না হলে আমরা দেশের পরমাণু অস্ত্র বাঁচাতে পারব না। আগেই আমাদের উপর অনেক ঋণের বোঝা রয়েছে। এবার নতুন করে ঋণ চাইতে গেলে আইএমএফ আমাদের পরমাণু অস্ত্র জমা রাখবে। মিয়াঁদাদের আশঙ্কা পরমাণু অস্ত্র বন্ধক রাখতে হলে পাকিস্তানের উপর বড় বিপদ নেমে আসতে পারে।

[৫] যদিও প্রাক্তন পাক অধিনায়কের এই উদ্যোগকে অনেকে রাজনীতির অংশ হিসেবে দেখেছেন। প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তার সম্পর্ক ভাল নয়। ইমরানের আমলে অর্থনৈতিক অবস্থাকে কটাক্ষ করতেই মিয়াঁদাদ এমন ‘ভিক্ষাবৃত্তি’ করছেন বলে মত ওয়াকিবহাল মহলের।- সংবাদ প্রতিদিন

  • সর্বশেষ