শিরোনাম
◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী ◈ সেবা না পেয়ে বেশ কিছু শিশু মারা গেছে, বাংলাদেশের হাসপাতালে আইসিইউ এবং ভেন্টিলেশন সেবা কতটা আছে?  ◈ জ্বালানি তেলের দাম নিয়ে সুখবর ◈ স্কুল চলাকালীন যানজট নিরসনে বিকল্প খুঁজতে নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ ভারত সফরে জয়শঙ্কর-দোভালের সঙ্গে বৈঠক, জ্বালানি ও পানি ইস্যুতে গুরুত্ব ◈ ঢাকাসহ ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ

প্রকাশিত : ১২ মে, ২০২০, ১২:২৯ দুপুর
আপডেট : ১২ মে, ২০২০, ১২:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোটালীপাড়ায় পৃথক ঘটনায় দুই শিশুর মৃত্যু

গোপালগঞ্জ প্রতিনিধি, সমীর রায় : [২] গোপালগঞ্জের কোটালীপাড়ায় শ্বাস নালীতে লিচু আটকে সালমান(৫) ও পানিতে ডুবে ফাতেমা (২) নামে দুই শিশুর মুত্যু হয়েছে।

[৩] সোমবার দুপুরে কোটালীপাড়া উপজেলার চিত্রাপাড়া ও মাঝবাড়ীতে এ দূর্ঘটনা ঘটে।

[৪] কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানিয়েছেন, সম্প্রতি সালমান কোটালীপাড়া উপজেলার চিত্রাপাড়া গ্রামে মামা বাড়িতে বেড়াতে আসে। সোমবার দুপুরে লিচু খাওয়ার সময় তার শ্বাসনালীতে একটি লিচু আটকে যায়। পরে তাকে কোটালীপাড়া উপজেলা হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।সালমান বরিশাল জেলার আগৈলঝড়া উপজেলার নগরবাড়ী গ্রামের সুমন সিকদারের ছেলে।

[৫] অপরদিকে, কোটালীপাড়া উপজেলার মাঝবাড়ী গ্রামে বাড়ির সামনের পুকুর থেকে ফাতেমার মৃতদেহ উদ্ধার করা হয়। সে পরিবারের অজান্তে পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির পর বাড়ির সামনের পুকুর থেকে ফাতেমাকে উদ্ধার করা হয়। পরিবারের লোকজন কোটালীপাড়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন। নিহত ফাতেমা মাঝবাড়ী গ্রামের কামাল দাঁড়িয়ার মেয়ে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়