শিরোনাম
◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ ◈ সোবহানার সেঞ্চুরি কা‌জে আস‌লো না, বাংলাদেশ নারী দল‌কে বড় ব‌্যবধা‌নে হা‌রি‌য়ে সি‌রিজ জিত‌লো অ‌স্ট্রেলিয়া ◈ ডেঙ্গুতে বাড়ছে মৃত্যুর মিছিল, এক দিনে হাসপাতালে ভর্তি রেকর্ড ২১৯৩ জন ◈ সালমান মুক্তাদিরের স্টুডিও ভাংচুর: ১ কোটি টাকায় সন্ত্রাসী ভাড়া করা হয়, তদন্তে চাঞ্চল্যকর তথ্য

প্রকাশিত : ১১ মে, ২০২০, ১১:১১ দুপুর
আপডেট : ১১ মে, ২০২০, ১১:১১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কুমিল্লায় নতুন করে ৫ জন শনাক্ত, মোট আক্রান্ত ১৫৬

মাহফুজ নান্টু, কুমিল্লা প্রতিনিধি: [২] কুমিল্লায় নতুন করে ৫ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। জেলায় মোট আক্রান্ত হয়েছে ১৫৬ জন।

[৩] নতুন করে করোনা ভাইরাসে আক্রান্তরা হলো কুমিল্লা সিটি কর্পোরেশন ১ জন, কুমিল্লা মেডিক্যাল কলেজ ১ জন, নাঙ্গলকোট উপজেলা- ২ জন, চান্দিনা উপজেলা-১ জন।

[৪] আজ সোমবার (১১ মে) দুপুর পর্যন্ত কুমিল্লায় করোনাভাইরাসে সর্বমোট আক্রান্ত হয়েছেন ১৫৬ জন আর মৃত্যুবরন করেছেন ০৭ জন। হোম আইসোলেশনে চিকিৎসা নিয়ে ১৫৬ জনের মধ্যে মোট ৩২ জন সুস্থ্য হয়েছেন।

[৫] কুমিল্লা সিভিল সার্জন কার্যালয় সূত্র মতে, উপজেলাওয়ারী আক্রান্তের সংখ্যা দেবীদ্বারে ৪১ জন, মুরাদনগরে ১৯ জন, লাকসামে ১৩ জন, চান্দিনায় ১২ জন, তিতাসে ১১ জন, বরুড়ায় ১০ জন, নগরীতে ১১ জন, দাউদকান্দিতে ৮ জন, বুড়িচং এ ৮ জন, মনোহরগঞ্জে ৫ জন, সদর দক্ষিনে ৩ জন, ব্রাহ্মনপাড়ায় ২ জন, হোমনায় ২ জন, আদর্শ সদরে ২ জন, মেঘনায় ২ জন, লালমাইয়ে ২ জন, নাঙ্গলকোট- ২ জন, চৌদ্দগ্রামে ২ জন ও নতুন করে কুমিল্লা মেডিক্যাল কলেজে ১জন সহ করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা মোট ১৫৬ জন ।

[৬] জেলা সিভিল সার্জন কার্যালয়ের ফেসবুক পেইজ সূত্রে জানা যায়, সর্বমোট করোনাভাইরাস এর নমুনা সংগ্রহ ৩৫১৬ জন ও রিপোর্ট পাওয়া গেছে ৩০৯১ জনের। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

 

  • সর্বশেষ