শিরোনাম
◈ প্রাথমিক শিক্ষায় মনিটরিং-জবাবদিহিতায় আসছে নতুন নীতিমালা ◈ রাজধানীতে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য ◈ আইসি‌সি র‌্যা‌ঙ্কিং‌, টেস্ট ক্রিকে‌টে বাংলাদেশ এখন ৬ নম্বর দল ◈ রাজনৈতিক মতাদর্শ নয়, সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ চলতি সপ্তাহে সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ ◈ দ্বিতীয় টে‌স্টে নাকাল বাংলাদেশ, টাইগার‌দের বিধ্বস্ত করে জিতলো অস্ট্রেলিয়া ◈ বিডা, বেজা ও পিপিপিএ একীভূত, যাত্রা শুরু ‘ইনভেস্ট বাংলাদেশ’র ◈ ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ২৬ আগস্ট ছুটি পাবেন না যারা ◈ একই পরিবারের ৪ জনকে হত্যা, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ দলের বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের মেয়াদোত্তীর্ণ কমিটি ভেঙে নতুন কমিটি গঠন করা হবে : রিজভী 

প্রকাশিত : ১০ মে, ২০২০, ০৯:০৮ সকাল
আপডেট : ১০ মে, ২০২০, ০৯:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রিটেনে আটকে পড়া ১৩০ বাংলাদেশি শিক্ষার্থী ফিরছেন সোমবার

কূটনৈতিক প্রতিবেদক: [২] রোববার এ তথ্য জানিয়ে বাংলাদেশ হাইকমিশন বলেছে, স্থানীয় সময় রোববার সন্ধ্যা ৬টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে হিথ্রো বিমানবন্দর ত্যাগ করবে বিমানটি।

[৩] বাংলাদেশ বিমানের বিশেষ ফ্লাইটে এসব শিক্ষার্থীরা সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে পৌঁছাবেন।

[৪] দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীমের অনুরোধে ব্রিটিশ সরকার এ সুযোগ দিয়েছে।

[৫] বাংলাদেশ বিমানবাহিনী কল্যাণ ট্রাস্ট এই ফ্লাইট পরিচালনা করবে।

[৬] বিমানবন্দরে শিক্ষার্থীদের বিদায় জানাবেন বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনীম।

[৭] তিনি বলেন, প্রথমে ২০০ শিক্ষার্থী বুকিং দিলেও দেশে ফিরে কোয়ারেন্টিনে থাকার ভয়ে তারা অনেকেই শেষ মুহূর্তে তা বাতিল করেছেন।

[৮] ফিরে যাওয়ার আগে আমরা হাইকমিশন থেকে এসব শিক্ষার্থীকে হেলথ সার্টিফিকেট দিয়েছি।

[৯] এসব শিক্ষার্থী দেশে ফিরে হোম কোয়ারেন্টিনে থাকতে পারবেন।

[১০] ঢাকা থেকে লন্ডনে ফেরার পর সকল যাত্রীকেই হাইকমিশনের তত্ত্বাবধানে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়