শিরোনাম
◈ পেন্টাগনের হিসা‌বে ইরানের বিরুদ্ধে গত ৬ মাসের যু‌দ্ধে ১৮ মা‌র্কিন সেনা নিহত, ৭৫০ এর বে‌শি আহত   ◈ কলকাতার ‘মিনি ঢাকা’য় অগ্নিকাণ্ডের পরও অনিয়মের রমরমা: ‘শিখা ইন’ ট্র্যাজেডির পরও টনক নড়েনি ◈ রাষ্ট্রপতির শপথ আজ, যেসব সড়কে থাকছে যান চলাচলে বিধিনিষেধ ◈ অ‌স্ট্রেলিয়ায় শান্তর অধিনায়কত্বে মুগ্ধ র‌বিচন্দন অশ্বিন, প্রশংসা করলেন তান‌জিদ তামিমেরও  ◈ ফিফা সভাপ‌তি ইনফান্তিনোর বিরুদ্ধে সরব এক সহ-সভাপতি, সিওও-কে বরখাস্ত করে হাঙ্গেরির সমর্থনও হারালেন  ◈ গাবতলী থেকে পুরান ঢাকা হয়ে নারায়ণগঞ্জ রুটে আসছে মেট্রোরেল ◈ মামলা কমিয়ে খেলাপি ঋণ আদায়ে নতুন কৌশল কেন্দ্রীয় ব্যাংকের ◈ পে স্কেল বাস্তবায়ন নিয়ে নতুন তথ্য দিলেন অর্থ উপদেষ্টা ◈ দ্বিপক্ষীয় উন্নয়ন প্রকল্প নিয়ে অর্থমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের আলোচনা ◈ আগামী স্থানীয় সরকার নির্বাচনে এককভাবে অংশ নেবে বিএনপি: ভারপ্রাপ্ত মহাসচিব

প্রকাশিত : ০৯ মে, ২০২০, ০৭:৩৪ সকাল
আপডেট : ০৯ মে, ২০২০, ০৭:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]টেকনাফে বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা মাদক কারবারি নিহত, ইয়াবা ও অস্ত্র উদ্ধার

ফরহাদ আমিন,টেকনাফ প্রতিনিধ : [২] এসময় দুই পুলিশ সদস্য আহত হয়। শনিবার ভোররাতে উপজেলার হোয়াইক্যং ইউপি উলুবনিয়া আব্দুল ফজলের বাড়ির পাশ্ববর্তী এলাকায় এ ঘটনা ঘটে।

[৩] আহত পুলিশ সদস্যরা হলেন,এসআই মশিউরও এএসআই আরিফুর রহমান।নিহতদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।তবে পুলিশের ধারণা নিহতরা মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক।

[৪] টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) প্রদীপ কুমার দাশ বলেন,গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হোয়াইক্যং উলুবনিয়া সীমান্ত পয়েন্টে ইয়াবার একটি বড় চালান খালাসের খবর পেয়ে তারই নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযানে যায়।

[৫] এসময় মাদক কারবারিরা পুলিশের উপস্থিতি টের পেয়ে তাদের উপর এলোপাতাড়ী গুলি ছুড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালালে মাদক পাচারকারীরা কৌশলে পালিয়ে যায়। পরিস্থিতি শান্ত হওয়ার পর ঘটনাস্থল থেকে ১লাখ৫৮হাজার ইয়াবা,দুইটি এলজি,১০রাউন্ড তাজা কার্তুজসহ গুলিবিদ্ধ অবস্থায় দুই ব্যক্তিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাদের কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

[৬] সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।নিহতদের পরিচয় জানা চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।[৫]তিনি আরো বলেন,মরদেহগুলো কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ব্যাপারে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়