শিরোনাম
◈ ইরানের ১৩২ ক্ষেপণাস্ত্র ও ১৯৫ ড্রোন প্রতিহতের দাবি আমিরাত এয়ার ডিফেন্স সিস্টেমের ◈ যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানের সেনাপ্রধান ও প্রতিরক্ষা মন্ত্রী নিহত ◈ কাবুলের আকাশে পাকিস্তানি যুদ্ধবিমান, পাল্টা গুলি ছুড়ল আফগানিস্তান, উত্তেজনা তীব্র ◈ ইরানে যৌথ হামলার প্রভাব পড়তে পারে বিশ্ববাজারে, দেশের শেয়ার বাজারে বড় দরপতন ◈ যে কৌশলে চীনকে পাশে পাচ্ছে ইরান! ◈ খামেনির মৃত্যুই শেষ নয়, ইরানের শাসনকাঠামো ভাঙবে না সহজেই: ফরেন পলিসির নিবন্ধ ◈ খামেনিকে হত্যা করে ‘বড় ভুল’ করল যুক্তরাষ্ট্র, যে পরিণতি হতে পারে ◈ ষষ্ঠ দফায় মধ্যপ্রাচ্যে ২৭ মার্কিন ঘাঁটিতে বড় ধরনের হামলা শুরু করেছে ইরান ◈ কুয়েত বিমানবন্দরে ইরানের ড্রোন হামলায় ১ বাংলাদেশি গুরুতর আহত ◈ বিশ্বকা‌পের সে‌মিফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে রা‌তে ভারত ও ও‌য়েস্ট ই‌ন্ডিজ মু‌খোমু‌খি

প্রকাশিত : ০৯ মে, ২০২০, ০১:৪৬ রাত
আপডেট : ০৯ মে, ২০২০, ০১:৪৬ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ঈদ পর্যন্ত শপিং মল-মার্কেট বন্ধ রাখার অনুরোধ

রাজু আলাউদ্দিন : [২] ফরিদপুরে করোনা ভাইরাসের বিস্তার রোধে আসন্ন ঈদুল ফিতর পর্যন্ত শপিং মল ও মার্কেট বন্ধ রাখার জন্য জেলা প্রশাসন ও পুলিশকে অনুরোধ জানিয়েছেন ফরিদপুর পৌরসভার মেয়র ও মার্কেট ব্যবসায়ীরা।

[৩] শুক্রবার সকাল ১১টায় ফরিদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ বিষয়ে সভায় ব্যবসায়ীরা ও ক্যাবের প্রতিনিধিরা এ অনুরোধ জানান।

[৪] সভায় সভাপতিত্বে করেন জেলা প্রশাসক অতুল সরকার। সভায় বক্তব্য দেন- অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট দিপক কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুজ্জামান, ফরিদপুর পৌর মেয়র শেখ মাহতাব আলী মেথু, জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মো. সিদ্দিকুর রহমান, জেলা ক্যাবের সভাপতি শেখ ফয়েজ আহমেদ, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ফরিদপুর এর সহকারী পরিচালক মো. সোহেল শেখ, জেলা বাজার কর্মকর্তা মো. সাাহাদৎ হোসেন, বাজার বনিক সমিতির সভাপতি জয় গোবিন্দ সাহা, চকবাজার কাপড়পট্রি ব্যবসায়ী সমিতির সভাপতি মো: দেলোয়ার হোসেন দিলা, হাজি বাজার এর সভাপতি বজলুর রসিদ প্রমুখ।

[৫] সভায় বিভিন্ন বাজার কমিটির প্রতিনিধি, কমিটির অন্যান্য সরকারি-বেসরকারি সদস্যরা উপস্থিত ছিলেন। সময় টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়