শিরোনাম
◈ নারী প্রশ্ন, ভোটার মাইগ্রেশন ও পাল্টাপাল্টি অভিযোগে নির্বাচনি রাজনীতিতে উত্তাপ ◈ চট্টগ্রাম বন্দরে শ্রমিক কর্মবিরতির পর কড়া ব্যবস্থা, সরাসরি বুকিং ও সভা-সমাবেশ নিষিদ্ধ, বিএনপিপন্থী চার নেতা বদলি ◈ বিশ্ববিদ্যালয়ের হলে উপমার লাশ, হিসাব মিলছে না কারও ◈ অস্ট্রেলিয়াকে হোয়াইটওয়াশ করলো পাকিস্তান ◈ তুরস্ক ভিসা এখন ঢাকায়: কোথায়, কখন, কত ফি—সব তথ্য এক নজরে ◈ জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ জিতলে সংস্কার, ‘না’ জিতলে কী হবে? ◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড

প্রকাশিত : ০৮ মে, ২০২০, ০৯:১৪ সকাল
আপডেট : ০৮ মে, ২০২০, ০৯:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাজিলের ক্লাব ফ্ল্যামিঙ্গোর ফুটবলার ও কর্মকর্তাসহ ৩৮ জনের করোনা শনাক্ত

আক্তারুজ্জামান : [২] খেলা আগেই বন্ধ ‍ছিলো। মাঠে অনুশীলন শুরুর আগে নিয়ম করা হয়েছিলো সবাইকে করোনা পরীক্ষা করতে হবে। এই শর্ত মেনে বিভিন্ন লিগের ক্লাবগুলো তাদের খেলোয়াড়দের করোনা পরীক্ষা করাচ্ছে। উপসর্গ না থাকলেও বিভিন্ন দলে করোনা পরীক্ষায় পজিটিভ প্রমাণিত হচ্ছেন খেলোয়াড়, কোচিং স্টাফের সদস্য বা কর্মকর্তারা। ব্রাজিলের ক্লাব ফ্ল্যামেঙ্গোতে করোনা ধরা পড়েছে ৩৮ জনের!

[৩] ২০১৯ সালের কোপা লিবের্তাদোরেস জয়ী দলটির খেলোয়াড়, কোচিং স্টাফের সদস্য, কর্মকর্তা আর কর্মীসহ মোট ২৯৩ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্য থেকে ৩৮ জন পজিটিভ প্রমাণিত হয়েছেন। মূল একাদশে তিনজন করোনা আক্রান্ত।

[৪] ফ্ল্যামেঙ্গো এক বিবৃতিতে বলেছে, ‌'যে সব খেলোয়াড়, কর্মকর্তা বা কোচিং স্টাফের সদস্যরা পজিটিভ প্রমাণিত হয়েছেন তারা সবাই পরিবারসহ কোয়ারেন্টিনে যাবে। নিয়মিত পরীক্ষা করানোর পর যারা নেগেটিভ হবে, তারাই কেবল কাজে যোগ দিতে পারবে।'

[৫] অন্যদিকে আগামী মাসে মাঠে ফেরার জন্য প্রস্তুতি নেওয়া সিরি ‌'আ'র দলগুলোতেও করোনাভাইরাসে পজিটিভ প্রমাণিত হচ্ছেন খেলোয়াড়েরা। অনুশীলনে ফেরার আগে খেলোয়াড়, কর্মকর্তা, ক্লাবকর্মী আর কোচিং স্টাফের সদস্যদের করোনা পরীক্ষা করিয়েছে ইতালির ক্লাব ফিওরেন্তিনা ও সাম্পদোরিয়া। দুই দল মিলিয়ে ১০ জন করোনা পজিটিভ হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়