শিরোনাম
◈ রূপপুরের প্রথম ইউনিটের নতুন ইউরেনিয়াম দেশে পৌঁছেছে ◈ এল নিনোর প্রভাবে ফুলে ফুলে সেজেছে আতাকামা মরুভূমি (ভিডিও) ◈ ইরানে নতুন হামলার প্রস্তুতি, মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন সামরিক উপস্থিতি ◈ আখতারুজ্জামানকে অবিলম্বে মুক্তি দিন: জামায়াত আমির ◈ ‘ডিবি ভাই, একটু হ্যান্ডকাফ পরায়া নিয়ে যান না ভাই’: গ্রেফতারের সময় আখতারুজ্জামান ◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ইউরেনিয়াম আসছে আজ রাতে ◈ বিক্ষোভে উত্তাল দিল্লি, বন্ধ ইন্টারনেট ◈ নেতানিয়াহু ও আমিরাতের প্রেসিডেন্ট মিলে বিমান ছিনতাইয়ের নাটক সাজিয়েছেন: প্রেস টিভি ◈ অনূর্ধ্ব-১৯ পা‌কিস্তান নারী দল‌কে হারা‌লো বাংলা‌দেশ ◈ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেফতার

প্রকাশিত : ০৮ মে, ২০২০, ০৮:৪৯ সকাল
আপডেট : ০৮ মে, ২০২০, ০৮:৪৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কালীগঞ্জে মার্কেট ভাড়া মওকুফ করলেন স্কটল্যান্ড প্রবাসী

কালীগঞ্জ, গাজীপুর প্রতিনিধি: [২] মার্চ ও এপ্রিল মাসের ভাড়া মওকুফসহ যত দিন করোনার কারণে দোকান বন্ধ থাকবে তত দিন তিনি মার্কেটের দোকান ভাড়া নিবেন না বলে ভাড়াটিয়াদের জানিয়েছেন।

[৩] শুক্রবার (৮ মে) সকালে প্রবাসী আইয়ূব সাবের টিপু স্কটল্যান্ড থেকে টেলিফোনে কালীগঞ্জ পৌর এলাকার বাসষ্ট্যান্ড সংলগ্ন হাসনাহেনা কমপ্লেক্সের ভাড়াটিয়াদের এ তথ্য জানান। বিষয়টি ওই কমপ্লেক্সের কয়েকজন ভাড়াটিয়া স্থানীয় সাংবাদিকদের নিশ্চিত করেন।

[৪] তিনি দীর্ঘ ২৫ বছর ইতালীতে বসবাসের পর গত ২০১৪ সাল থেকে স্ত্রী, দুই ছেলে ও এক মেয়ে নিয়ে স্বপরিবারে স্কটল্যান্ডের গ্লাসগো শহরে বসবাস করছেন। সেখানে তিনি নিজের ব্যবসার পাশাপাশি স্কটল্যান্ড ভিত্তিক বাংলা কমিউিনিটিদের জন্য প্রকাশিত ‘বাংলা স্কট’ নামের নামের একটি নিউজ পোর্টালে গ্লাসগো প্রতিনিধি হিসেবেও কাজ করছেন।

[৫] জানা গেছে, প্রবাসী আইয়ুব সাবের টিপু স্ত্রী বাকীয়া চৌধূরী লতার পৈত্রিক সূত্রে পাওয়া কালীগঞ্জ পৌর এলাকার বাসষ্ট্যান্ড সংলগ্ন হাসনাহেনা কমপ্লেক্সের ২টি ফ্লোর ও ৩টি দোকান ঘরের ভাড়া মওকুফ করেন তিনি।

[৬] এই প্রবাসী জানান, করোনার পরিস্থিতির কারণে গত দুই মাস ধরে তার মার্কেটের ব্যবসায়ীরা কোন ব্যবসা করতে পারেনি। এ কারণে  মার্চ ও এপ্রিল মাসের ভাড়া মওকুফ করেছেন। যদি সামনে আরও বন্ধ থাকে তাহলে তিনি সামনের মাসের ভাড়াও নিবে না বলে জানান।

[৭] ভাড়াটিয়ারা বলেন, এ অবস্থায় দোকান মালিক ভাড়া মওকুফ করায় আমাদের অনেক উপকার হয়েছে।

[৮] কালীগঞ্জ পৌর মেয়র মো. লুৎফুর রহমান বলেন,  দেশের এই ক্রান্তিলগ্নে রেমিটেন্স যোদ্ধা আইয়ুব সাবের টিপু তার মার্কেটের দোকান ভাড়া মওকুফ করে দৃষ্টান্ত স্থাপন করলেন। সম্পাদনা: ইস্রাফিল হাওলাদার

 

 

  • সর্বশেষ