শিরোনাম
◈ প্রধানমন্ত্রী নাকি, বিমসটেকের সভাপতি হিসেবে তারেক রহমানকে আমন্ত্রণ—প্রশ্ন এড়িয়ে গেলেন জয়সওয়াল ◈ প্রতিমন্ত্রীর ভিডিও ভাইরাল, মুখ খুললেন সেই তরুণী (ভিডিও) ◈ সিলেটে এনসিপির গাড়িবহরে ফের হামলা, আহত নাসীরুদ্দীন পাটওয়ারী (ভিডিও) ◈ ছুটির দিনে নিজেই গাড়ি চালিয়ে রাজধানীর সড়ক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ ডলারের শক্তিতে বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন ◈ গুলিবিদ্ধ হয়ে মৃত্যু নিশ্চিত ভেবেছিলেন, ‘মায়ের নাম্বারটা লেখেন’ বলার পর যা ঘটল ◈ শেখ হাসিনার প্রত্যর্পণের বিষয়টি পর্যালোচনা করা হচ্ছে, জানাল ভারত সরকার ◈ ‘গো বিগ’ কৌশলে ইরানে বড় অভিযানের ছক যুক্তরাষ্ট্রের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ শ‌নিবার সা‌ফের ড্র, নি‌ষেধাজ্ঞা প্রত‌্যাহার হ‌লে নেপাল খেল‌বে বাংলাদেশ গ্রুপে  ◈ দেশে ধর্মের নামে বিভাজনের কোনো সুযোগ নেই: স্থানীয় সরকারমন্ত্রী

প্রকাশিত : ০৬ মে, ২০২০, ০৯:৪৬ সকাল
আপডেট : ০৬ মে, ২০২০, ০৯:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে স্বল্পমূল্যের ভ্রাম্যমান বাজার আছে সার্ভিস চার্জ ছাড়াই হোম ডেলিভারি

আরিফ হোসেন: [২] ফরিদপুর শহরের অলিগলিতে ঘুরে বেড়ানো এসব গাড়ি আসলে ভ্রাম্যমান বাজার। প্রতিদিন ভিন্ন ভিন্ন জায়গায় বসে এই বাজার। ঘুরে বেড়ায় মহল্লা থেকে মহল্লা। এলাকাভিত্তিক সাধারণ বাজারগুলোয় শারীরিক দূরত্ব মানা অনেকটাই কষ্টকর। তাই এই ভ্রাম্যমান বাজার সচেতন মানুষের কাছে পেয়েছে জনপ্রিয়তা। নিউজ ২৪

[৩] এসব বাজারের পাশাপাশি গুদাম থেকেও বিক্রি হচ্ছে নিত্যপণ্য। শুরুতে মাত্র ৮টি পণ্য নিয়ে কাজ শুরু হলেও এখন প্রায় কোন কিছুরই অভাব নেই। সাধারণ বাজারের চেয়ে দাম কম থাকায় ক্রেতারাও খুশি।

[৪] সংক্রমণের ভয়ে কেউ ভ্রাম্যমান বাজারে আসতে চাইলে, বাড়িতেই পৌঁছে দেয়া হয় পণ্য। এজন্য কোন সার্ভিস চার্জও নেয়া হয় না। তাই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন সাধারণ মানুষ।

[৫] জেলা যুবলীগের এই উদ্যোগ করোনার প্রকোপ চলাকালীন সময়ে ২০টি এলাকায় প্রতিদিন চলবে বলে জানান নেতারা।

[৬] ভ্রাম্যমান বাজারে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছেন দেড়শ যুবলীগ কর্মী। ব্যবহার করা হচ্ছে ১০টি পিকআপ ভ্যান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়