শিরোনাম
◈ ইরানের বিরুদ্ধে ‘অনির্দিষ্টকাল’ অবরোধের ঘোষণা যুক্তরাষ্ট্রের, নতুন রণতরি মোতায়েন ◈ মিরাজের হাফ সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের লিড ২০০ ছাড়াল ◈ ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্প ◈ ইতিহাসের বৃহত্তম তেল সংকটে বিশ্ব, মজুত নিয়ে বাড়ছে উদ্বেগ ◈ পোল্যান্ডে বাংলাদেশিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে দূতাবাসের সতর্কবার্তা ◈ গঙ্গার পানি নিয়ে নতুন সমঝোতা, বড় পরীক্ষার মুখে ঢাকা-দিল্লি ◈ ১৫ আগস্ট ঘিরে রাজধানীতে নিশ্ছিদ্র নিরাপত্তা, জোরদার চেকপোস্ট-তল্লাশি ◈ প্রধানমন্ত্রী চাইলে যেকোনো সময় মন্ত্রিসভায় পরিবর্তন করতে পারেন: সমাজকল্যাণমন্ত্রী ◈ সরকারি কর্মকর্তাদের বেতন দেওয়াটাও কঠিন হয়ে যাবে একদিন: বিদ্যুৎমন্ত্রী (ভিডিও) ◈ বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন আজ

প্রকাশিত : ০৪ মে, ২০২০, ০৬:০৫ সকাল
আপডেট : ০৪ মে, ২০২০, ০৬:০৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাওলানা জামিলের সঙ্গে হাত মেলাতে ইমরানের অপারগতা প্রকাশ, স্থিরচিত্র প্রচারে প্রসিদ্ধ আলেমের ক্ষোভ

ইসমাঈল আযহার: [২] পাকিস্তানে ২০ হাজার ছাড়ালো শনাক্তের সংখ্যা

[৩] কয়েকদিন আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে ব্যক্তিগত সাক্ষাৎ করেন দেশটির প্রশিদ্ধ আলেম ও দ্বীনের দাঈ মাওলানা তারিক জামিল। এই সাক্ষাতের সময় তোলা একটি স্থিরচিত্রে দেখা যায়, মাওলানা তারিক জামিল ইমরান খানের সঙ্গে মুসাফা করতে হাত বাড়িয়ে দিলে ইমরান খান নিজ হাত বুকে রাখে মুসাফা করতে অস্বীকৃতি প্রকাশ করেন। ডেইলি পাকিস্তান

[৪] সম্প্রতি ওই স্থিরচিত্র নিয়ে মুখ খুলেছেন দেশটির আরেক প্রশিদ্ধ আলেম মুহাম্মাদ আলী মির্জা। তিনি বলেন, ছবিটি দেখে আমার খুব রাগ হয়েছে। আমি মাওলানা তারিক জামিলকে ফোন করে জানতে চেয়েছি ব্যক্তিগত সাক্ষাতের এই ছবি প্রচারের কী দরকার ছিলো?

[৫] উত্তরে মাওলানা জামিল বলেন, ইমরান খান অপারগতা প্রকাশ করেছেন, তিনি জারিয়েছেন, ডাক্তাররা হাত মেলাতে নিষেধ করেছেন। মাওলানা জামিল সামনের থেকে সতর্কতা অবলম্বন করবেন বলেও জানিয়েছেন।

[৬] পাকিস্তানে এখন পর্যন্ত মোট করোনা রোগী শনাক্ত হয়েছে ২০ হাজার ১৩০ জন। ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মারা গেছে ৪৫৯ জন এবং সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৫ হাজার ১১৪ জন। ডন

  • সর্বশেষ
  • জনপ্রিয়