শিরোনাম
◈ রাজধানীর পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ, পালিয়ে গেল ২ দুর্বৃত্ত ◈ মালয়েশিয়ায় বিনা খরচে চাকরি, লটারির মাধ্যমে প্রাথমিকভাবে নির্বাচিত ৩০০ বাংলাদেশি ◈ এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে সুখবর, মিলবে একই পে স্কেল ◈ রমজান সামনে রেখে নিত্যপণ্য আমদানিতে বড় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ ইসলামবিদ্বেষের মধ্যেও যুক্তরাষ্ট্রে ৯৭ মুসলিম প্রার্থীর ঐতিহাসিক জয়, কীভাবে এল এই সাফল্য? ◈ পিকঅ্যাক্সে হামলার শঙ্কা, ইরান ঘিরে মার্কিন তৎপরতা : ৯ নভেম্বর কেন গুরুত্বপূর্ণ? ◈ বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের নতুন কৌশল, গুরুত্ব পাচ্ছে কর্মসংস্থান ◈ চীনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্কে বড় অবনতি, চাপে ইউরোপীয় ইউনিয়ন ◈ প্রথম ধাপে দেশের ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে ◈ ২০২৭ সালে গোল্ডেন ভিসার আবেদন দ্রুত নিষ্পত্তি করবে পর্তুগাল সরকার

প্রকাশিত : ০৪ মে, ২০২০, ০৪:২৪ সকাল
আপডেট : ০৪ মে, ২০২০, ০৪:২৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আরও ৩৮৫ জন লঘু দণ্ডপ্রাপ্ত বন্দি মুক্তি পাচ্ছেন

সুজন কৈরী : [২] গত ২৯ এ‌প্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ২ হাজার ৮৮৪ কয়েদিকে মুক্তি দেয়া সংক্রান্ত প্রজ্ঞাপন জা‌রির পর ব‌ন্দিদের মুক্তির প্রক্রিয়া শুরু ক‌রে কারা কর্তৃপক্ষ।

[৩] কারা অধিদপ্তরের এআইজি (অ্যাডমিন) মঞ্জুর হোসেন বলেন, সরকার বিশেষ বিবেচনায় লঘু দণ্ডপ্রাপ্ত বন্দিদের মুক্তির সিদ্ধান্ত নিয়েছে। ই‌তিম‌ধ্যে সিদ্ধান্ত কার্যকর করা শুরু হয়েছে। প্রথম ধাপে শনিবার ঢাকাসহ বিভিন্ন কারাগার থেকে ১৭০ জন বন্দিকে মুক্তি দেয়া হয়েছে। দ্বিতীয় ধাপে রোববার ৩৮৫ জন বন্দিকে মুক্তি দিতে সংশ্লিষ্ট কারাগারগুলোতে নির্দেশনা পাঠানো হয়েছে।

[৪] এই কারা কর্মকর্তা বলেন, বিভিন্ন অপরাধে যাদের সাজা এক বছর এবং তার থেকে কম হয়েছে, তাদের জন্য এই আদেশ কার্যকর করা হচ্ছে। বাকি ২ হাজার ৩২৯ জন বন্দির তালিকা সংশ্লিষ্ট ডিআইজি অফিস হয়ে অধীনস্থ কারাগারগুলোতে যাবে। মুক্তির ক্ষেত্রে ভুলভ্রান্তি এড়াতে প্রক্রিয়াগত কারণে কিছু সময় লাগলেও শিগগির তালিকার বাকি বন্দিরা মুক্তি পাবে।

[৫] প্রজ্ঞাপ‌নে বলা হ‌য়ে‌ছে, প্রথম ধা‌পে ৬ মাস থে‌কে এক বছর পর্যন্ত দণ্ডপ্রাপ্ত, দ্বিতীয় ধাপে তিন থে‌কে ছয় মাস ও তৃতীয় ধা‌পে তিন মাস পর্যন্ত দণ্ডপ্রাপ্ত ব‌ন্দিদের মু‌ক্তি দি‌তে হ‌বে।

[৬] কারা সূত্র জানায়, দেশের ৬৪ কারাগারে রোববার পর্যন্ত মোট ৮৮ হাজার ৭৭১ জন বন্দি রয়েছেন। এর মধ্যে ৮৫ হাজার ২২৫ জন পুরুষ ৩ হাজার ৫৪৬জন নারী বন্দি রয়েছেন। সম্পাদনা : শোভন দত্ত

  • সর্বশেষ